গত দুই বছরে ভারতীয় খেলোয়াড়দের ঝুলিতে এসেছে চারটি আইসিসি ট্রফি। পুরুষ দল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং মহিলা দল একটি ওডিআই উইমেন্স ওয়ার্ল্ড কাপ জিতেছে। ভারতের ক্রিকেটে সাফল্য দিন দিন বেড়েই চলেছে। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এখন আর আন্তর্জাতিক ক্রিকেট নয় দেশ জুড়ে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026)। আইপিএলের জন্য সুচিও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। তবে, ক্রিকেটের মতন ভারতীয় ফুটবল খুব একটা উন্নতি করতে পারেনি। সম্প্রতি ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়াও।
নামধারী এফসি-র ডিফেন্ডার রবিন্দর সিং-এর আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে ফুটবল মহলকে। মাত্র ২৫ বছর বয়সেই থেমে গেল এই তরুণ ফুটবলারের জীবন। ২০০০ সালে জন্ম নিয়েছিলেন রবিন্দর । ফুটবলই ছিল ধ্যান জ্ঞান। সূত্রের দাবি, পাঞ্জাবের নওয়ানশাহর জেলার বাছুরি গ্রামে একটি স্থানীয় টুর্নামেন্টে খেলছিলেন তরুণ তারকা ফুটবলার রবিন্দর সিং। ম্যাচ চলাকালীন হঠাৎই তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন এবং মাঠেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি এবং মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুর খবরে ফুটবল মহলে গভীর শোকের পরিবেশ তৈরি হয়।
Read More: BREAKING NEWS: IPL শুরুর আগেই বিপর্যয়ের মুখে KKR, ছিটকে গেলেন তারকা খেলোয়াড় !!
প্রাণ হারালেন বছর ২৫’এর তরুণ খেলোয়ার

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গ্রামেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর ভাই ভূপিন্দর সিং শেষকৃত্যের সমস্ত দায়িত্ব পালন করেন। পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বন্ধু, আত্মীয় ও সতীর্থ ফুটবলাররা। নামধারী এফসি-র পক্ষ থেকেও শোকবার্তা জানানো হয়েছে। রবিন্দর সিংয়ের এই অকাল মৃত্যু আবারও সেই পুরনো ঘটনার স্মৃতি ফিরিয়ে আনল। তরুণ এই ফুটবলারের প্রয়াণে ভারতীয় ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে।
নামধারী ক্লাব তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছে, “আমাদের ফুটবলার রবিন্দর সিংয়ের খুবই অল্প বয়সে আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। ফুটবল পরিবারের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি, ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিক।” তাছাড়াও ইন্ডিয়ান ফুটবল লিগ শোকবার্তা জানিয়ে ঘোষণা করেছে, তৃতীয় রাউন্ডের প্রতিটি ম্যাচের আগে রবিন্দরের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হবে।