ভারতীয় দল আরও একটি আইসিসি (ICC) ট্রফি জয় করে নতুন অধ্যায় রচনা করতে চাইছে। রবিবার আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড (India vs New Zealand Match)। এই ম্যাচ ঘিরে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত গৌতম গম্ভীররা (Gautam Gambhir)। একাদশের এখনও বেশ কিছু সমস্যা দলের চিন্তা বাড়াচ্ছে। অন্যদিকে ২০২৩ সালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারতের হার এখনও ভক্তদের মনে ক্ষত হয়ে আছে। এই বিষয়টিও বর্তমানে রীতিমতো ব্লু ব্রিগেডদের চাপের মধ্যে রেখেছে। ভাগ্য পরিবর্তন করতে এবার অভিনব রাস্তা বেছে নিল টিম ইন্ডিয়া।
Read More: TOP 3: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ব্যর্থ হবে টিম ইন্ডিয়া, এই ৩ কারণ দিচ্ছে প্রমান !!
ট্রফি জয়ের দৌড়ে ভারত-

টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও একটি ট্রফি ভারতের হাতে উঠতে চলেছে বলে ভক্তরা মনে করছেন। আর মাত্র একটি ম্যাচ বাকি। রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বিশ্বকাপ জয়ী অধিনায়কের তালিকায় নিজের নাম লেখাবেন বলে নিজেকে প্রস্তুত করছেন। টুর্নামেন্টের প্রথম থেকেই ব্লু ব্রিগেডদের দাপট অব্যাহত ছিল। শুধু সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছিল ব্লু ব্রিগেডরা (India vs South Africa Match)।
এরপর জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে (India vs West Indies Match) হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে তারা। শক্তিশালী ক্যারিবিয়ানদের বিপক্ষে সুপার ৮’এর শেষ ম্যাচে ১৯৬ রান তাড়া করে জয় পায় গৌতম গম্ভীরের দল। এই ম্যাচে ৫০ বলে অপরাজিত ৯৭ রান সংগ্রহ করেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই তারকা ব্যাটসম্যান সেমিফাইনালেও জ্বলে উঠেছিলেন। ৪২ বলে ৮৯ রান করে এই তারকা দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। ইংল্যান্ডকে সেমিফাইনালে হারানোর পর এবার ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
ফাইনালের আগে সাবধানী ভারত-

ভারতীয় দল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার ৮’এর ম্যাচে হারের সম্মুখীন হয়েছিল। এই ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড়ো এই ক্রিকেট মাঠেই রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। ফলাফলে যাতে প্রভাব না পড়ে সেই জন্য অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তারকারা।
এর সঙ্গেই এবার হোটেল পরিবর্তন করল ভারতীয় দল। ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে এবং চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আহমেদাবাদের আইটিসি নর্মদা হোটেলে ছিল ব্লু ব্রিগেডরা। এবার এই হোটেলের বদলে তাজ স্কাইলানে রয়েছে সূর্যকুমার যাদবরা। অপয়া হোটেল পরিবর্তন করে নিজেদের ট্রফি জয় বিশ্বাসকে আরও দৃঢ় করতে চাইছেন গৌতম গম্ভীররা বলে মনে করছেন ভক্তরা।
তবে সূত্র অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসাবে নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছেছিল। তাই পূর্ব নির্ধারিত অনুযায়ী তারা নর্মদা হোটেলে রয়েছে। দ্বিতীয় সেমিফাইনাল থেকে উঠে আসা ভারত পেয়েছে ভিন্ন হোটেল।