চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারত সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গেছে বলেই মনে করছেন অনেকে। প্রাথমিক গ্রুপ পর্বে দুরন্ত ফর্মে ছিল ব্লু ব্রিগেডরা। তবে সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে হতাশ করে তারা। দলের ব্যাটিং অর্ডার একেবারেই ভরসা দিতে পারিনি। চলতি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)।
তিলক বর্মাও (Tilak Varma) এখনও পর্যন্ত দায়িত্বপূর্ণ ব্যাটিং করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন। এইরকম পরিস্থিতিতে লড়াইয়ে টিকে থাকতে গেলে পরবর্তী দুই ম্যাচেই জয় ছিনিয়ে নিতে হবে ব্লু ব্রিগেডদের। তবে ম্যাচে নামার আগেই সেমিফাইনালে স্বপ্ন ভারতের শেষ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Read More: “সুযোগ নেই ভারতের..”, পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলবে এই দেশ বলে ঘোষণা এবি ডিভিলিয়ার্সের !!
চাপের মুখে ভারতীয় দল-

প্রথম থেকেই টুর্নামেন্টে ভারতীয় দলের দিকে বিশেষ নজর ছিল ক্রিকেট ভক্তদের। ঘরের মাঠে ট্রফি জয় করে দৃষ্টান্ত তৈরি করবে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) বলেই আশা করেছিলেন তারা। প্রাথমিক গ্রুপ পর্বের শুরুটা ভালো হলেও বর্তমানে ছন্দ হারিয়েছে ভারত। সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাঁড়াতেই পারেনি গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। ১৮৮ রান সংগ্রহ করতে নেমে খাতাই খুলতে পারেননি ঈশান কিষাণ (Ishan Kishan)। ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন তিলক বর্মা থেকে অভিষেক শর্মা সকলেই।
এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে শিবম দুবে (Shivam Dube) এক দিক থেকে ধরে রেখে একমাত্র লড়াই চালিয়েছিলেন। কিন্তু ৭৬ রানে পরাজিত হয়ে ব্লু ব্রিগেডরা ধাক্কা খায়। এরপর গতকাল ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে (West Indies vs Zimbabwe Match) বিশাল ব্যবধানে পরাজিত করে লড়াইয়ে এগিয়ে গেছে। এর ফলে গৌতম গম্ভীরের দলের সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা খুবই কঠিন হয়ে গেছে বর্তমানে।
আগেই হেরে আছে ভারত-

এখন ভারতীয় দলের নেট রান রেট -৩.৮০০। তাদের পরবর্তী ম্যাচগুলিতে প্রতিপক্ষদের কাছে বিশাল ব্যবধানে জয় তুলে নিতেই হবে। বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে ১৫০ ওপর রানে জয় তুলে নিতে পারলে নেট রান রেটে টক্কর দিতে পারবে সূর্যকুমার যাদবরা। অসম্ভব হলেও লড়াইয়ে থাকতে চাইবে ভারত। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচটি চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এই স্টেডিয়ামের পিচ মূলত ধীর গতির বলেই পরিচিত।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু একটি ইনিংস ছাড়া আর কোনো ইনিংসের রান ২০০ স্পর্শ করেনি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে শেষ ম্যাচটি ভারতীয় দল ইডেন গার্ডেন্সে খেলবে। মাঠে শেষ ম্যাচে ইতালির মতো দুর্বল দলের বিপক্ষে দুরন্ত ফর্মে থাকা ক্যারিবিয়ানরা প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। ফলে এই মাঠেও নেট রান রেট ভারত বাড়িয়ে নিতে পারবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।