আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সুপার ৮’এর দ্বিতীয় ম্যাচে মাঠে নামল ভারতীয় দল। তাদের সামনে রয়েছে প্রতিপক্ষ জিম্বাবুয়ে (India vs Zimbabwe Match)। সেমিফাইনালের দৌড়ে গ্ৰুপ ১’এ বর্তমানে পিছিয়ে পড়েছে এই দুই দল। সুপার ৮’এ প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের (Zimbabwe vs West Indies Match) বিপক্ষে পরাজিত হয়। অন্যদিকে ব্লু ব্রিগেডরা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে শেষ ৪’এ পৌঁছানোর লড়াই জটিল করে ফেলছে।
আজ তাদের বড়ো ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। তবে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিং অর্ডারের বিপর্যয় গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) রীতিমতো চিন্তার মধ্যে রেখেছে। এর ফলে আজ একাদশে একাধিক পরিবর্তন দেখতে পাওয়া গেল।
Read More: গৌতম নয় টিম ইন্ডিয়াকে ‘চুনা লাগাচ্ছে’ সূর্যকুমার, নিজের পছন্দের কারণে বিশ্বকাপে নাক কাটাচ্ছেন !!

ভারত বনাম জিম্বাবুয়ে
ম্যাচ নং: ৪৮
তারিখ: ২৬/০২/২০২৬
ভেন্যু: এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs ZIM Match Preview-

প্রাথমিক গ্ৰুপ পর্বে ভারতীয় দল একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দুরন্ত ফর্মে ছিল। পাক বাহিনীদের (India vs Pakistan Match) বিরুদ্ধে ব্যাট হাতে ঈশান কিষাণের (Ishan Kishan) মতো তারকা জ্বলে উঠেছিলেন। প্রাথমিক পর্ব সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya) প্রভাব ফেলার চেষ্টা করেন। কিন্তু সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি ভারত। ব্যাটিং অর্ডার সম্পূর্ণভাবে বিপর্যয়ের মুখে পড়ে যায়। একমাত্র শিবম দুবে (Shivam Dube) ব্যাট হাতে লড়াই করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্লু ব্রিগেডরা ৭৬ রানে পরাজিত হয়।
অন্যদিকে জিম্বাবুয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক গ্ৰুপ পর্বে রীতিমতো চমক দেয়। তারা অস্ট্রেলিয়াকে (Australia vs Zimbabwe Match) ২৩ রানে হারিয়ে রীতিমতো জ্বলে উঠেছিল। কিন্তু সুপার ৮’এর প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ে। ওয়েস্ট ইন্ডিজ সিকান্দার রাজাদের (Sikandar Raza) ১০৭ রানে পরাজিত করে।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল জিম্বাবুয়ে।
ভারতের একাদশ-
অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং
জিম্বাবুয়ের একাদশ-
ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটকিপার), রায়ান বার্ল, সিকান্দার রাজা (অধিনায়ক), তাশিঙ্গা মুসেকিওয়া, টনি মুনিয়োঙ্গা, ডিওন মেয়ার্স, ব্র্যাড ইভান্স, টিনোটেন্ডা মাপোসা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি