বিশ্বকাপের (T20 WC 2026) সেমিফাইনালে পৌঁছানোর লড়াই বর্তমানে জমজমাট হয়ে উঠেছে। ইতিমধ্যেই গ্ৰুপ ১ থেকে দক্ষিণ আফ্রিকা শেষ চারে জায়গা করে নেওয়ার বিষয়ে এগিয়ে গেছে। এই লড়াইয়ে টিকে থাকার জন্য আজ ভারত জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে মাঠে নেমেছিল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সিকান্দার রাজা (Sikandar Raza)। ভারতীয় ব্যাটসম্যানরা প্রথম থেকেই জ্বলে ওঠার চেষ্টা করেন। বিশাল রানের লক্ষ্যমাত্রা দেয় ব্লু ব্রিগেডরা। এই রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ক্ষমতা অনুযায়ী প্রভাব ফেলার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত হারের সম্মুখীন হয়ে সেমিফাইনালে পৌঁছানোর লড়াই থেকে ছিটকে গেল তারা।
Read More: গৌতম নয় টিম ইন্ডিয়াকে ‘চুনা লাগাচ্ছে’ সূর্যকুমার, নিজের পছন্দের কারণে বিশ্বকাপে নাক কাটাচ্ছেন !!
বিশাল লক্ষ্যমাত্রা দেয় ভারত-

আজ অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ম্যাচে সুযোগ পেয়ে ঘরের মাঠে দুরন্ত শুরু করেন সঞ্জু। কিন্তু ইনিংসকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। তার ব্যাট থেকে ১৫ বলে ২৪ রান আসে। তবে অভিষেক শর্মা আজ পুরোনো ছন্দে ফিরে যান। এই তরুণ ব্যাটসম্যান ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে জুটি বেঁধে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দুজনে মিলে ৪২ বলে ৭২ রানের প্রয়োজনীয় পার্টনারশিপ গড়েন।
ঈশান ২৪ বলে ৩৮ রান করে আউট হয়ে গেলেও অভিষেক অর্ধশতরান করে জ্বলে উঠেছিলেন। তিনি ৩০ বলে ৫৫ রান করেন। ৪ টি চার এবং ৪ টি ছয় আসে তার ব্যাট থেকে। আজ অধিনায়কও পিছিয়ে ছিলেন না। সূর্যকুমার (Suryakumar Yadav) ১৩ বলে ৩৩ রান করে বিপক্ষ দলে চাপ সৃষ্টি করেন। এরপর তিলক বর্মা (Tilak Varma) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) জুটি বেঁধে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ২৩ বলে অপরাজিত অর্ধশতরান করেন হার্দিক। তার ব্যাট থেকে আসে ৪ টি ছয় এবং ২ টি চার।
অন্যদিকে তিলক ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে আসে ৩ টি চার এবং ৪ টি ছয়। এর ফলে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে নেয়।
লড়াই চালায় জিম্বাবুয়ে-

এই বিশাল রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার কার্যত আত্মসমর্পণ করবে বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু তারা ভারতীয় বোলারদের ওপরে চাপ সৃষ্টি করে। একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে ভারতীয় বোলিং আক্রমণকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ওপেনিং করতে নেমে ব্রায়ান বেনেট (Brian Bentte) ব্যাট হাতে জ্বলে ওঠেন। তিনি ৫৯ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে ৮ টি চার এবং ৬ টি ছয় আসে।
অন্যদিকে সিকান্দার রাজা (Sikandar Raza) ২১ বলে ৩১ রান সংগ্রহ করে লড়াই চালান। এর ফলে জিম্বাবুয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। ভারত ৭২ রানে জয় ছিনিয়ে নিলেও তাদের বোলিং আক্রমণ ইতিমধ্যেই চিন্তার মধ্যে রাখল। শিবম দুবে ২ ওভারে ৪৬ রান দিয়েছেন। তার বোলিং ইকোনমি রেট ২৩.০০। তবে আর্শদীপ সিং (Arshdeep Singh) ৩ টি উইকেট সংগ্রহ করে প্রভাব ফেলেন।