ভারতের পথের কাঁটা ওয়েস্ট ইন্ডিজ! সেমি ফাইনালের রাস্তা এখনও অনিশ্চিত সূর্যদের 1

দক্ষিণ আফ্রিকার কাছে মস্ত বড় পরাজয়ের মুখোমুখি হতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। রুদ্ধশ্বাস এই লড়াইটি দুই দলের কাছে গুরুত্বপূর্ণ ছিল। আজকের ম্যাচ জিতে আংশিক ভাবে বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে নিয়েছে। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়াস অধিনায়ক এইডেন মারকরাম। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজকে সম্পূর্ণরূপে ব্যাকফুটে রেখেছিল। একটা সময়ে ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল উইন্ডিজ দল। তবে শেষের দিকে জেসন হোল্ডার এবং রোমারিও শেফার্ডের ৫৭ বলে ৮৯ রানের পার্টনারশিপের দৌলতে উইন্ডিজ দল ৮ উইকেটে ১৭৬ রান বানিয়ে ফেলে। যার জবাবে দক্ষিণ আফ্রিকা ১৬.১  ওভারে লক্ষমাত্রায় পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা দল।

সেমিফাইনালের দৌড়ে টিকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ

ভারত
West Indies cricket Team | Image; Getty Images

প্রোটিয়াস দলের অধিনায়ক ৪৬ বলে ৭টি চার এবং ৪ টি ছক্কায় ৮২  রান বানিয়ে ফেলেন।  পাশাপাশি, ২৪ বলে ৪৭ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক এবং ২৮ বলে ৪৫ রান বানান রায়ান রিকেলটন। আজকের জয়ের সাথে সাথে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে এবং ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় স্থানে নেমে এসেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে গেলে, তারা আজকের ম্যাচ হারলেও তাদের কাছে সুযোগ রয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর। বিশ্বকাপের মঞ্চে দুইবার শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে সুযোগ রয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা বানানোর।

Read More: স্লেজিং থেকে সংঘর্ষ! রঞ্জি ট্রফির ফাইনালে ধাক্কাধাক্কিতে হিমশিম আম্পায়াররা

আজকের ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজকে তাদের শেষ ম্যাচটি বাড়ৈই দলের বিরুদ্ধে খেলতো হবে, সুপার এইট পর্বের একদম শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের উপর নজর থাকবে দুই দলেরই। ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে সুযোগ রয়েছে এবারের বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছানোর। আসলে শেষ ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজ ভারতীয় দলকে পরাস্ত করতে সক্ষম হয় তাহলে তারা বিশ্বকাপের সেমিফাইনাল মঞ্চে পৌঁছে যাবে। ভারতীয় দল ইতিমধ্যে তাদের দ্বিতীয় ম্যাচটি জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলছে, যেখানে টস হেরে ভারতকে প্রথমে ব্যাটিং করতে হচ্ছে। অন্যদিকে, এই ম্যাচের পরে অবশ্য ভারতকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও খেলতে হবে, যে ম্যাচটি দুই দলের কাছে ডু ওর ডাই ম্যাচ হতে চলেছে।

Read Also: মার্করাম-ডি ককের দুরন্ত ইনিংসে সেমিফাইনালে দঃ আফ্রিকা, আশা আলো দেখছে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *