আজ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ডু অর ডাই ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। সুপার ৮’এর শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে জয় তুলে নিতে না পারলে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav)। ফলে ঘরের মাঠে ট্রফি জয়ের আশা বজায় রাখতে আজ ক্যারিবিয়ানদের হারিয়ে চমক দিতে চাইছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে নিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। তবে এই ম্যাচে বোলিং আক্রমণ একেবারেই ছন্দে ছিল না। সবকিছু মাথায় রেখে ইডেন গার্ডেন্সে ভারতীয় একাদশ সাজালেন প্রধান কোচ।
Read More: রিভিউ না নেওয়া নিয়েই ঝড়, বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচে ফিক্সিংয়ের গন্ধ !!
টি২০ বিশ্বকাপ ম্যাচের সময়সূচি-

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
ম্যাচ নং: ৫২
তারিখ: ০১/০৩/২০২৬
ভেন্যু: ইডেন গার্ডেন্স, কলকাতা
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs WI Match Preview-

প্রাথমিক গ্ৰুপ পর্বে ভারতীয় দল একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে নিজেদের দাপট বজায় রাখেছিল। কিন্তু সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) সামনে বিপর্যয়ের মুখে পড়ে ভারত। এই ম্যাচে ব্যাটিং অর্ডার সম্পূর্ণভাবে হতাশ করেছিল। একমাত্র শিবম দুবে (Shivam Dube) ব্যাট হাতে লড়াই করে জ্বলে উঠেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্লু ব্রিগেডরা প্রোটিয়াদের বিপক্ষে ৭৬ রানে পরাজিত হয়।
তবে শেষ ম্যাচে জিম্বাবুয়েকে (India vs Zimbabwe Match) পরাজিত করে আবারও ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ চলতি বিশ্বকাপে অন্যতম শক্তিশালী কর্তৃপক্ষ হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও তারা শেষ পর্যন্ত লড়াই চালায়। ফলে এই দলকে হারানো ব্লু ব্রিগেডদের জন্য খুব একটা সহজ হবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল ভারত।
ভারতের একাদশ-
সূর্যকুমার যাদব (উইকেটকিপার), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং
ওয়েস্ট ইন্ডিজের একাদশ-
শাই হোপ (অধিনায়ক, উইকেটকিপার),আকিল হোসেন, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, রস্টন চেস, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড, গুডাকেশ মোতি, শামার জোসেফ