অবশেষে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) তাদের যাত্রা শুরু করল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই একাধিক বিতর্ক ক্রিকেট মহলে আলোচনায় ছিল। তবে তার প্রভাব সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) পারফর্মেন্সে পড়েনি। নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত ফর্ম ছিল ব্লু ব্রিগেডরা। এরপর ওয়ার্ম আপ ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa Match) কার্যত উড়িয়ে দেয় তারা।
ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan) থেকে অভিষেক শর্মা (Abhishek Sharma)। অন্যদিকে চোট সারিয়ে দলে ফিরেছেন তিলক বর্মা (Tilak Varma) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। তবে চোটের কারণে ছিটকে গেছেন হর্ষিত রানা (Harshit Rana)। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের (IND vs USA) বিপক্ষে খুবই কৌশলের সঙ্গে একাদশ সাজালেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
Read More: PAK vs NED: ডাচদের বিপক্ষে ব্যর্থ বাবার-সালমান, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে জয় পেল পাকিস্তান !!
টি২০ বিশ্বকাপ ম্যাচের সময়সূচি-

ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র
ম্যাচ নং: ০৩
তারিখ: ০৭/০২/২০২৬
ভেন্যু: ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs USA Match Preview-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল গ্ৰুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইউএসএ ১১১ রানের লক্ষ্যমাত্রা দেয়। বল হাতে আর্শদীপ সিং (Arshdeep Singh) তুলে নিয়েছিলেন ৪ টি উইকেট। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জ্বলে উঠেছিলেন। তিনি একাই ৪৯ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন। শিবম দুবের (Shivam Dube) ব্যাট থেকে এসেছিল অপরাজিত ৩১ রান। ফলে ভারত ৭ উইকেটে জয় তুলে নেয়।
ফলে পরিসংখ্যানের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ব্লু ব্রিগেডরা। কিন্তু চমক দিতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রও। শেষ বিশ্বকাপে তারা পাকিস্তানের (PAK vs USA) মতো শক্তিশালী দলকে পরাজিত করে দৃষ্টান্ত তৈরি করেছিল। সুপার ৮’এ প্রবেশ করে ইতিহাস তৈরি করে। ফলে প্রতিপক্ষদের একেবারেই হালকাভাবে নিচ্ছে না হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারতের একাদশ-
অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং,অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), মহম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং
মার্কিন যুক্তরাষ্ট্রের একাদশ-
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস (উইকেটকিপার), সাইতেজা মুক্কামাল্লা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, মিলিন্দ কুমার, হারমিত সিং, শুভম রঞ্জনে, শ্যাডলি ভ্যান শাল্কউইক, মহম্মদ মহসিন, আলি খান, সৌরভ নেত্রাভালকার