Ind vs usa
Team India | Image: Twitter

টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দল (India vs USA Match) আজ তাদের প্রথম ম্যাচে ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে। ব্লু ব্রিগেডরা প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রকে সহজেই পরাস্ত করে যাত্রা শুরু করবে বলেই মনে করা হচ্ছিল। ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে মোনাঙ্ক প্যাটেল (Monank Patel)। ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। বিপর্যয়ের মুখে হাল ধরেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তার প্রসংশনীয় ব্যাটিং দলকে লড়াইয়ে ফিরিয়ে আনে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিং আক্রমণ দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন। শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে যাত্রা করল গৌতম গম্ভীরের দল।

Read More: PAK vs NED: ডাচদের বিপক্ষে ব্যর্থ বাবার-সালমান, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে জয় পেল পাকিস্তান !!

ভারতের ব্যাটিং বিপর্যয়-

IND vs USA: আর্শদীপ-সিরাজের দাপুটে বোলিং, প্রথম ম্যাচেই জয় নিশ্চিত করল ভারত !! 1
IND vs USA | Image: Getty Images

ভারতের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। তবে দুজনে মিলে বেশি দূর স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন। আলি খানের (Ali Khan) বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন অভিষেক। তিনি আজ খাতাই খুলতে পারেননি। ঈশান কিষাণ মাঠ ছাড়েন ১৬ বলে ২০ রান করে। এরপর তিলক বর্মা‌‌ও (Tilak Varma) ভরসা দিতে ব্যর্থ হন। তিনি ২৫ রান করলেও গুরুত্বপূর্ণ সময় আউট হয়ে দলকে বিপর্যয়ের মুখে ফেলেন। ভারত ৪৬ রানে ৪ টি উইকেট হারিয়ে ফেলে। রিঙ্কু (Rinku Singh) ফেরেন মাত্র ৬ রানে। অন্যদিকে হার্দিক ৫ রান করলেও শিবম দুবে শূন্য রানে ড্রেসিংরুমে ফিরি গেলে ভক্তরা রীতিমতো হতাশ হয়।

হাল ধরেন সূর্যকুমার-

IND VS USA
Suryakumar Yadav | Image: Getty Images

ব্যাটিং বিপর্যয়ের মুখে এক সময় মনে হচ্ছিল ভারতীয় দল ১৫০ রানেও পৌঁছাতে পারবে না। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন সূর্যকুমার যাদব। তিনি আজ ধৈর্য্যের পরীক্ষা দেন‌‌। এক দিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। প্রথম দিকে ধীর গতিতে শুরু করলেও নিজের ক্লাস চেনান এই তারকা। শেষ ওভারে ২০ রান তুলে নেন। ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪৯ বলে অপরাজিত ৮৪ রান‌।

১০ টি চার এবং ৪ টি ছক্কা হাঁকান তিনি। এই রানের ওপর ভর করে ভারত প্রথম ইনিংসে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে শ্যাডলি ভ্যান শাল্ক‌উইক (Shadley Van Schalkwyk) ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ টি উইকেট নিজের দখলে করেন।

USA’এর দুরন্ত লড়াই-

মহম্মদ সিরাজ এবং আদর্শদীপ সিং’এর দুরন্ত বোলিং’এর সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের টপ অর্ডার আজ দাঁড়াতেই পারেনি। ১৩ রানে ৩ টি উইকেট হারিয়ে ফেলে। এইরকম পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন মিলিন্দ কুমার (Milind Kumar) ও সঞ্জয় কৃষ্ণমূর্তি (Sanjay Krishnamurthy)। দুজনে মিলে ৫২ বলে ৫৮ রানের পার্টনারশিপ গড়েন।মিলিন্দ ৩৪ বলে ৩৪ রান করেন। সঞ্জয় মাঠ ছাড়েন ৩১ বলে ৩৭ রান করে।

এরপর শুভম রঞ্জনে (Shubham Ranjana) ব্যাট হাতে লড়াই চালালেও শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান পর্যন্ত পৌঁছায়। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ২৯ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। দলের হয়ে আর্শদীপ সিং (Arshdeep Singh) ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ টি উইকেট নিজের দখলে করেন। অক্ষর প্যাটেলও (Axar Patel) পেয়েছেন ২ টি উইকেট।

Read Also: “বিশাল ক্ষতি হবে..”, চিঠি লিখে ভারতের বিপক্ষে পাকিস্তানকে ম্যাচ খেলার জন্য আবেদন শ্রীলঙ্কা‌র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *