IND vs SA TOSS REPORT: টসে জিতল ভারত, সঞ্জুকে বাদ দিয়ে নতুন কৌশল সাজালেন গম্ভীর !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। একাদশের সমস্যাগুলিকে কাটিয়ে গৌতম গম্ভীর (Gautam Gambhir) রীতিমতো বার্তা দিতে চাইছেন। সাম্প্রতিক সময় নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল ভারতীয় দল। এই সিরিজে ৪-১ ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে নিজেদের দাপট বজায় রাখে ব্লু ব্রিগেডরা। তবে ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তাকে নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে দল। তবে চোট সারিয়ে তিলক বর্মা (Tilak Varma) স্কোয়াডে ফিরে আত্মবিশ্বাস দিচ্ছেন।

Read More: “রাস্তায় বসতে হবে এখন..”, বিশ্বকাপে ভারতকে বয়কটের সিদ্ধান্তের পর করুণ সুর বোর্ড চেয়ারম্যানে !!

টি২০ বিশ্বকাপ ওয়ার্ম আপ ম্যাচের সময়সূচি-

Ind vs sa
IND vs SA | Image: Getty Images

ম্যাচ নং: ১০

তারিখ: ০৪/০২/২০২৬

ভেন্যু: ডি‌ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমি, নাভি মুম্বাই

সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)

IND vs NZ Match Preview-

IND vs SA TOSS REPORT: টসে জিতল ভারত, সঞ্জুকে বাদ দিয়ে নতুন কৌশল সাজালেন গম্ভীর !! 2
IND vs NZ | Image: Getty Images

গত বছরের শেষের দিকে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হয়েছিল। এই সিরিজে ব্লু ব্রিগেডরা ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও নিজেদের ধারাবাহিকতা বজায় রাখে গৌতম গম্ভীরের দল। এই সিরিজে ব্যাট হাতে আবারও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) পুরনো ছন্দে ফিরে এসেছেন।

তিনি কিউইদের বিপক্ষে ৫ ম্যাচে ২৪২ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। তার ব্যাট থেকে ৩ টি গুরুত্বপূর্ণ অর্ধশত রান এসেছিল। এছাড়াও দলে দীর্ঘদিন পর কামব্যাক করে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তিনি ড্যারিল মিচেলদের (Daryl Mitchell) বিপক্ষে শেষ ম্যাচে দুরন্ত একটি শতরান হাঁকিয়ে রীতিমতো চমক দিয়েছিলেন। সিরিজে তার ব্যাট থেকে এসেছে ৪ ম্যাচে ২১৫ রান‌।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারত।

* অধিনায়ক সূর্যকুমার যাদব নিশ্চিত করেছেন যে সঞ্জু স্যামসনের বদলে ঈশান কিষাণ এবং অভিষেক শর্মা ওপেনিং করবেন।

ভারতের স্কোয়াড-

বিশ্বকাপ
Team India | Image: Getty Images

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), আর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, তিলক বর্মা

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড-

এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, র‌্যায়ান রিকেলটন (উইকেটকিপার), জেসন স্মিথ, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, করবিন বশ, কাগিসো রাবাডা, এনরিখ নোকিয়া, লুঙ্গি এনগিডি, কেশব মহারাজ, কোয়ানা মাফাকা

Read Also: বিশ্বকাপের নতুন দল ঘোষণা করলো BCCI, গম্ভীরের ‘চোখের বালি’ পেলেন নো-এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *