বিশ্বকাপে (T20 WC 2026) আজ ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই উন্মাদনা তৈরি হয়েছে। শ্রীলঙ্কায় এই ম্যাচ দেখার জন্য উড়ে গেছেন হাজার-হাজার ভক্তরা। এই ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পিসিবি (PCB) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে আইসিসির (ICC) সঙ্গে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে জটিলতা কাটে। ফলে আজকের ম্যাচ আরও জমজমাট হয়ে উঠতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের একাধিক চোট ও অসুস্থতার সমস্যা তৈরি করেছিল। গৌতম গম্ভীর (Gautam Gambhir) শ্রীলঙ্কার কন্ডিশনকে মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করলেন।
Read More: টিম হোটেলে হার্দিক-মহিকার রোমান্টিক ভিডিও ভাইরাল, BCCI’কে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কে তারকা !!
টি২০ বিশ্বকাপ ম্যাচের সময়সূচি-

ম্যাচ নং: ২৭
তারিখ: ১৫/০২/২০২৬
ভেন্যু: আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs PAK Match Preview-

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে মাঠে নামে ভারতীয় দল। এই ম্যাচে একের পর এক উইকেট হারিয়ে প্রথম ইনিংসে বিপর্যয়ের মুখে পড়ে ব্লু ব্রিগেডরা। মাত্র ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এই পরিস্থিতিতে চাপের মুখে দাঁড়িয়ে হাল ধরেছিলেন একমাত্র সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গুরুত্বপূর্ণ সময় অধিনায়ক ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন। ফলে ২৯ রানে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ভারত। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে ব্যাট হাতে ভরসা হয়ে ওঠেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও ঈশান কিষাণ (Ishan Kishan)।
তাদের দুরন্ত অর্ধশতরানে ভর করে ৯৩ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। অন্যদিকে পাকিস্তানও পরপর দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছে। তারা প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে (Pakistan vs Netherlands Match) ৩ উইকেটে পরাজিত করে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের (Pakistan vs USA Match) বিপক্ষে ৩২ রানে জয় ছিনিয়ে নেয় পাক বাহিনী। এই ম্যাচে বাবর আজম ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জ্বলে ওঠার চেষ্টা করেন।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল পাকিস্তান।
ভারতের একাদশ-
অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং,অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব
পাকিস্তানের একাদশ-
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সালমান আলি আঘা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান, শাদাব খান, মহম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ