বরুণ-জসপ্রীতদের বোলিং দাপটে উড়ে গেল পাকিস্তান, কলম্বো মাটিতে বিশাল জয় ভারতের !! 1

আজ বিশ্বকাপে (T20 WC 2026) বছরের সবচেয়ে বড়ো ক্রিকেটের মহাযুদ্ধে পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে মাঠে নেমেছিল ভারতীয় দল। ম্যাচে একাধিক টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত ক্রিকেট ভক্তদের মন জয় করে নেয়। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সালমান আলি আগার (Salman Ali Agha) দল। ম্যাচে ভারতীয় দল প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে চাপের মুখে পড়ে গিয়েছিল। তবে ঈশান কিষাণ (Ishan Kishan) আজ‌ও নিজের দক্ষতার পরিচয় দেন। তার দুরন্ত ব্যাটিং’এ লড়াইয়ে ফেরে ব্লু ব্রিগেডরা। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তীরা বল হতে জ্বলে ওঠেন। ফলে সহজেই জয় ছিনিয়ে নেয় সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।

Read More: টিম হোটেলে হার্দিক-মহিকার রোমান্টিক ভিডিও ভাইরাল, BCCI’কে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কে তারকা !!

ঈশান কিষাণের দুরন্ত ইনিংস-

বরুণ-জসপ্রীতদের বোলিং দাপটে উড়ে গেল পাকিস্তান, কলম্বো মাটিতে বিশাল জয় ভারতের !! 2
IND vs PAK | Image: Getty Images

আজ পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ওপেনিং করতে আসেন ঈশান কিষাণ। কিন্তু তারা প্রভাব ফেলতে পারেননি। প্রথম ওভারেই শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন অভিষেক। তিনি সালমান আলি আগার বলে শাহীন আফ্রিদির (Shaheen Afridi) হাতে সহজ ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন। এরপর তিলক বর্মার (Tilak Varma) সঙ্গে জুটি বেঁধে দলের দায়িত্ব একাই কাঁধে তুলে নেন ঈশান। তিনি একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে বিপক্ষ বোলারদের চাপের মুখে ফেলেন। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৭৭ রান।

তিনি হাঁকান ১০ টি চার এবং ৩ টি ছক্কা। এরপর তিলক বর্মা ২৪ বলে ২৫ রান করে এবং সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রান করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান‌। এর সঙ্গেই শিবম দুবে (Shivam Dube) ১৭ বলে ২৭ রান করে জ্বলে ওঠার চেষ্টা করেছিলেন। শেষে রিঙ্কু সিং (Rinku Singh)’এর ৪ বলে ১১ রানে ভর করে ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে। পাকিস্তানের হয়ে আজ বল হাতে একমাত্র সাইম আইয়ুব (Saim Ayub) কার্যকরি ভূমিকা পালন করেছিলেন। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে নেন।

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়-

বরুণ-জসপ্রীতদের বোলিং দাপটে উড়ে গেল পাকিস্তান, কলম্বো মাটিতে বিশাল জয় ভারতের !! 3
IND vs PAK | Image: Getty Images

ভারতের দেওয়া রান তাড়া করতে নেমে পাকিস্তান চোখে-চোখ রেখে লড়াই চালাবে অনেকেই মনে করেছিলেন। কিন্তু পাক বাহিনী প্রভাব ফেলতেই পারল না। একের পর এক টপ অর্ডার ব্যাটসম্যানদের রীতিমতো আত্মসমর্পণ করতে দেখা যায়। ওপেনার সাইবজাদা ফারহান (Sahibzada Farhan) খাতাই খুলতে পারেননি। অপর ওপেনার সাইম আইয়ুব ফেরেন মাত্র ৬ রান। অভিজ্ঞ সালমান আলি আগা এবং বাবর আজম‌ও (Babar Azam) জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেলদের (Axar Patel) সামনে মাথা তুলতে ব্যর্থ হন।

অধিনায়ক ৪ রান করে এবং কিং বাবর মাত্র ৫ রান করে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। পাকিস্তান ৩৪ বলে ৪ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে উইকেটকিপার উসমান খান (Usman Khan) ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলে আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার লড়াই আর কেউ এগিয়ে নিয়ে যেতে পারেনি।

পাকিস্তান ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। ফলে ভারত ৬১ রানে বিশাল জয় তুলে নিয়ে সুপার ৮’এ সরাসরি প্রবেশ করল। উল্লেখ্য ভারতের হয়ে ২ টি করে উইকেট সংগ্রহ করেন হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী।

Read Also: রিয়ান অধিনায়ক হ‌ওয়ায় খুশি নন যশস্বী, হতাশা প্রকাশ করলেন রাজস্থান তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *