IND vs NED TOSS REPORT: টসে জিতল ভারত, নিয়মরক্ষার লড়াইয়ে ম্যাচ উইনারদের বাদ গম্ভীরের !! 1

একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ট্রফি জয়ের স্বপ্ন দেখাচ্ছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। ইতিমধ্যেই গ্ৰুপ পর্বে নামিবিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মতো দলকে পরাজিত করেছে ব্লু ব্রিগেডরা। ফলে সহজেই ভারতীয় দল সুপার ৮’এ জায়গা করে নিয়েছে। এই পর্বে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো দল। তার আগে আজ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল নেদারল্যান্ডসের (India vs Netherlands Match) বিপক্ষে গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামেছে। এই ম্যাচকে প্রস্তুতি হিসাবে দেখছেন প্রধান কোচ। ফলে একাদশে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছেন তিনি।

Read More: রাজস্থান ছাড়ছেন যশস্বী জয়সওয়াল, এবার KKR’এর হয়ে সামলাবেন নতুন দায়িত্ব !!

টি২০ বিশ্বকাপ ম্যাচের সময়সূচি-

বিশ্বকাপ, ind vs pak
Team India | Image: Getty Images

ম্যাচ নং: ৩৬

তারিখ: ১৮/০২/২০২৬

ভেন্যু: নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)

IND vs NED Match Preview-

ক্রিকেট
Team India | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। এই ম্যাচে মার্কিনদের ২৯ রানে পরাজিত করে ব্লু ব্রিগেডরা। ব্যাট হাতে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছিলেন‌।‌ এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে (India vs Namibia Match) ৯৩ রানে পরাজিত করে ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং ঈশান কিষাণ (Ishan Kishan) দুরন্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন। পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষেও বিস্ফোরক ইনিংস খেলেন ঈশান কিষাণ।

পাক বাহিনীদের বিরুদ্ধে এই তারকা ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন।‌ অন্যদিকে বল হাতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থেকে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) দ্বিতীয় ইনিংসে প্রভাব ফেলেছিলেন। ফলে ৬১ রানে ভারত জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে নেদারল্যান্ডস এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে একমাত্র নামিবিয়ার বিপক্ষে জয় তুলে নিতে সক্ষম হয়েছিল।‌ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয় তারা। ফলে সুপার ৮’এ প্রবেশ করতে পারেনি।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল ভারত।

ভারতের একাদশ-

অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং

নেদারল্যান্ডসের একাদশ-

ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, স্কট এড‌ওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, জ্যাক লায়ন-ক্যাশে, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, রোলফ ফন ডার মার‌উই, কাইল ক্লেইন, নোয়া ক্রস

Read Also: আবারও বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া, বিয়ের আগেই প্রেগন্যান্ট গার্লফ্রেন্ড মাহিকা শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *