IND vs NAM TOSS REPORT: টসে জিতল নামিবিয়া, ম্যাচ‌ উনারকে বাদ দিয়েই মাঠে নামল ভারত !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) অপেক্ষাকৃত কম শক্তিশালী দলগুলি বড়ো দলকে হারিয়ে চমক দেওয়ার চেষ্টা করে। ভারতীয় দল (India vs USA Match) তাদের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিং করতে নেমে চাপের মুখে পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারলেও ব্যাটিং অর্ডার প্রশ্ন চিহ্নের মুখে পড়ে। ফলে নামিবিয়াকেও (India vs Namibia Match) হালকাভাবে নিচ্ছে না ব্লু ব্রিগেডরা। অন্যদিকে এই ম্যাচের আগে অভিষেক শর্মার (Abhishek Sharma) অসুস্থতার খবর সামনে আসে। জসপ্রীত বুমরাহকে (Jaspreet Bumrah) নিয়েও চিন্তার মধ্যে ছিলেন কর্মকর্তারা। ফলে আজ নামিবিয়ার বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তন করলেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

Read More: শাহীন-নাসিম নন এই পাক তারকা ভারতের নতুন আতঙ্ক, জয় ছিনিয়ে আনবেন ব্লু ব্রিগেডদের থেকে !!

টি২০ বিশ্বকাপ ম্যাচের সময়সূচি-

বিশ্বকাপ, ind vs pak
Team India | Image: Getty Images

ভারত বনাম নামিবিয়া

ম্যাচ নং: ১৮

তারিখ: ১২/০২/২০২৬

ভেন্যু: অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি

সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)

IND vs NAM Match Preview-

IND VS USA
Suryakumar Yadav | Image: Getty Images

মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামে ভারতীয় দল। এই মাঝে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে যায় ব্লু ব্রিগেডরা।‌মাত্র ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বিপাকে পড়ে যায় অভিষেক শর্মারা। এইরকম পরিস্থিতিতে এসে হাল ধরেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অধিনায়ক ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) থেকে আর্শদীপ সিং (Arshdeep Singh) বল হাতে প্রভাব ফেলতে সক্ষম হন।

শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৯ রানে জয় তুলে নেয় ভারত। অন্যদিকে নামিবিয়া নেদারল্যান্ডের (Namibia vs Netherlands Match) বিপক্ষে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামে। এই ম্যাচে তারা ৭ উইকেটে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে। উল্লেখ্য এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এবং নামিবিয়া ১ টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। ব্লু ব্রিগেডরা এই ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নেয়।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল নামিবিয়া।

ভারতের একাদশ-

সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং,অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), জসপ্রীত বুমরাহ‌, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং

নামিবিয়ার একাদশ-

লোরেন স্টিনক্যাম্প, জান ফ্রাইলিঙ্ক, জান নিকোল লফটি-ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেজে স্মিট, জেন গ্ৰিন (উইকেটকিপার), মালান ক্রুগার, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কল্টজ, বেন শিকাঙ্গো, ম্যাক্স হেইঙ্গো

Read Also: বুমরাহ’র বলে চোট পেলেন ঈশান কিষান, নামিবিয়া ম্যাচে খেলা নিয়ে সংশয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *