IND vs NAM: বরুণ-অক্ষরের স্পিনে গুঁড়িয়ে গেল নামিবিয়া, ৯৩ রানে বিশাল জয় ভারতের !! 1
IND vs NAM | Image: Getty Images

পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে মাঠে নামার আগে আজ নামেরিয়ার (India vs Namibia Match) বিপক্ষে ম্যাচটি ভারতীয় দল গুরুত্বের সঙ্গে নিয়েছিল। ম্যাচে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) একাদশে জায়গা পান। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া‌‌। প্রথম ইনিংসে ভারতীয় দলের হয়ে দুই ওপেনার দুরন্ত শুরু করার চেষ্টা করলেও একসময় ছন্দ হারিয়ে ফেলে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। ঈশান কিষাণ (Ishan Kishan) এবং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) বিধ্বংসী ব্যাটিংয়ে হাত ধরে ২০০ রানের গন্ডি টপকায় দল। দ্বিতীয় ইনিংসে ভারতে স্পিন আক্রমণ দলকে দুরন্ত জয় এনে দেয়।

Read More: শাহীন-নাসিম নন এই পাক তারকা ভারতের নতুন আতঙ্ক, জয় ছিনিয়ে আনবেন ব্লু ব্রিগেডদের থেকে !!

ঈশান ও হার্দিকের দুরন্ত ব্যাটিং-

IND vs NAM: বরুণ-অক্ষরের স্পিনে গুঁড়িয়ে গেল নামিবিয়া, ৯৩ রানে বিশাল জয় ভারতের !! 2
IND vs NAM | Image: Getty Images

আজ প্রথম ইনিংসে ভারতের হয়ে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষাণ ওপেনিং করতে আসেন। একাদশে সুযোগ পেয়ে জ্বলে ওঠার চেষ্টা করেছিলেন সঞ্জু। তবে তিনি ৮ বলে ২২ রানে আউট হয়ে ভক্তদের হতাশ করেন। অন্যদিকে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন ঈশান। তিনি দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। পাওয়ার প্লে’র শেষ ওভারে পরপর ৪ টি ছয় এবং ১ টি চার হাঁকিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। ম্যাচে ব্যাট থেকে আসে তার ২৪ বলে ৬১ রান। ৫ টি ছয় এবং ৬ টি চার দিয়ে সাজান ইনিংসটি।

এরপর মাঝের ওভারগুলিতে বল হাতে চাপ সৃষ্টি করে নামিবিয়া‌‌। তিলক বর্মা‌ (Tilak Varma) আজও বড়ো ইনিংস গড়তে ব‌্যর্থ হয়েছেন। তার ব্যাট থেকে আসে ২১ বলে ২৫ রান। গত ম্যাচে দুরন্ত ফর্মে থাকা সূর্যকুমার ফেরেন ১৩ বলে মাত্র ১২ রান করে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে (Shivam Dube) জুটি বাঁধেন। তারা দুজনে মিলে গড়েন ৩৯ বলে ৮১ রানের পার্টনারশিপ।

হার্দিক ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলে স্কোরবোর্ড সচল রাখেন। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ৪ টি ছয়। শিবম দুবে করেন ১৬ বলে ২৩ রান। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস (Gerhard Erasmus) আজ বল হাতে রীতিমতো চাপে রেখেছিল। তিনি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। তবে ভারতীয় দল প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তুলে নেয়।

ভারতীয় স্পিনিং দাপটে জয়-

IND vs NAM: বরুণ-অক্ষরের স্পিনে গুঁড়িয়ে গেল নামিবিয়া, ৯৩ রানে বিশাল জয় ভারতের !! 3
IND vs NAM | Image: Getty Images

এই বিশাল রান তাড়া করতে নেমে নামিবিয়ার হয়ে ওপেনিং করতে আসেন লোরেন স্টিনক্যাম্প (Louren Steenkamp) এবং জান ফ্রাইলিঙ্ক (Jan Frylinck)। দুজনে মিলে পার্টনারশিপ গড়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে ভারতীয় বোলিং আক্রমণের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি তারা।লোরেন ২০ বলে ২৯ রানের ইনিংস খেলেন। ফ্রাইলিঙ্ক ফেরেন ১৫ বলে ২২ রান করে‌।

এরপর এরাসমাস ১৮ বলে মাঠ ছাড়ার পর আর কেউ সেভাবে প্রভাব ফেলতে ব্যর্থ হন। বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) এবং অক্ষর প্যাটেলের (Axar Patel) স্পিনে নাস্তানাবুদ হয় নামিবিয়ার ব্যাটিং অর্ডার‌। ৬ জন ব্যাটসম্যানের রান দুই অঙ্কেই পৌঁছায়নি। ফলে তারা ১৮.২ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায়।‌ বরুণ ২ ওভারে ৭ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন‌। অক্ষর প্যাটেল ৩ ওভারে একটি মেডেনের সঙ্গে ২০ রান দিয়ে তুলে নেন ২ টি উইকেট। হার্দিক পান্ডিয়া‌ও ২ টি উইকেট নিজের দখলে করেন। ফলে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ ৯৩ রানে জয় পেয়েছে ভারত।

Read Also: বুমরাহ’র বলে চোট পেলেন ঈশান কিষান, নামিবিয়া ম্যাচে খেলা নিয়ে সংশয় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *