টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) প্রথম গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড (South Africa vs New Zealand Match)। কিউই বাহিনী এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে গেছে। অন্যদিকে আজ ভারতীয় দল দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে মাঠে নামল। সুপার ৮’এর শেষ দুই ম্যাচে দুরন্ত পারফর্ম্যান্স করে জ্বলে উঠেছে ব্লু ব্রিগেডরা। সেমিফাইনালে এই দাপট বজায় রাখতে চাইছে তারা। তবে টপ অর্ডারে ধারাবাহিক ব্যর্থতা গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) রীতিমতো চিন্তার মধ্যে রেখেছে। অন্যদিকে মুম্বাইয়ের পিচকে মাথায় রেখেই এবার একাদশ সাজালেন তিনি।
Read More: অবসর ভেঙেই CSK-এ ফের অশ্বিন, রহস্যময় পোস্টে জল্পনা তুঙ্গে !!
টি২০ বিশ্বকাপ ম্যাচের সময়সূচি-

ভারত বনাম ইংল্যান্ড
ম্যাচ: সেমিফাইনাল ২
তারিখ: ০৫/০৩/২০২৬
ভেন্যু: ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই
সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)
IND vs ENG Match Preview-

প্রাথমিক গ্ৰুপ পর্বে ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে ভারতীয় দল নিজেদের দাপট বজায় রাখেছিল। কিন্তু সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়ে। তবে এরপর জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুরন্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। শেষ ম্যাচে ক্যারবিয়ানদের বিপক্ষে রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে।
ব্যর্থ হন অভিষেক শর্মা (Abhishek Sharma) থেকে তিলক বর্মা (Tilak Varma)। এইরকম পরিস্থিতিতে হাল ধরেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই তারকা এক দিক থেকে ধরে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৯৭ রান। এই রানে ভর করে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত। অন্যদিকে ইংল্যান্ডও টুর্নামেন্টের শুরু থেকেই নিজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছিলেন। প্রাথমিক গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেও সুপার আটে অপরাজিত থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড ।
ভারতের একাদশ-
সূর্যকুমার যাদব (উইকেটকিপার), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং
ইংল্যান্ডের একাদশ-
ফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), হ্যারি ব্রুক (অধিনায়ক), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কুরান, উইল জ্যাকস,রেহান আহমেদ জেমি ওভারটন, লিয়াম ডসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, জেমি ওভারটন