Ind vs eng
IND vs ENG | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের দিকে আজ ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে। টসে জিতে হ্যারি ব্রুক (Harry Brook) প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। তবে এই সিদ্ধান্ত ইংলিশ বাহিনীদের জন্য কার্যকর হয়নি। ভারতীয় ব্যাটিং অর্ডার প্রথম থেকেই বিধ্বংসী ফর্মে ছিল। সঞ্জু স্যামসন (Sanju Samson) আজ‌ও দুরন্ত ব্যাটিং করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। এর সঙ্গেই ছন্দে ছিলেন শিবম দুবে (Shivam Dube)। ফলে বিশাল রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন জ্যাকব বেথেল (Jacob Bethell)। তিনি ম্যাচটি শেষ ওভার পর্যন্ত নিয়ে যান। তবে ব্লু ব্রিগেডদের বোলিং আক্রমণ শেষ পর্যন্ত জয় এনে দিতে সক্ষম হয়।

Read More: অবসর ভেঙেই CSK-এ ফের অশ্বিন, রহস্যময় পোস্টে জল্পনা তুঙ্গে !!

জ্বলে ওঠেন সঞ্জু স্যামসন-

IND vs ENG
Sanju Samson and Ishan Kishan | Image: Getty Images

আজ ভারতের হয়ে ওপেনিং করতে আসেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। অভিষেক সেমিফাইনালেও বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন। তিনি ৭ বলে মাত্র ৯ রান করে মাঠ ছাড়েন। এরপর ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন সঞ্জু। দুজনে মিলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। দুজনে মিলে ৪৫ বলে ৯৭ রান গড়েন‌। মাঠ ছাড়ার আগে ১৮ বলে ৩৯ রান করেন ঈশান। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ২ টি ছয়‌।

এরপর শিবম দুবের সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান সঞ্জু স্যামসন। তিনি ব্যাট হাতে সবচেয়ে বেশি ছন্দে ছিলেন। এই তারকা ৪২ বলে ৮৯ রান করে দলকে মজবুত জায়গায় পৌঁছে দেন। তিনি ৮ টি চার এবং ৭ টি ছয় দিয়ে ইনিংসটি সাজিয়েছিলেন।

রানের পাহাড় গড়ে ভারত-

শিবম দুবেও ব্যাট হাতে চাপ সৃষ্টি করেন। তার ব্যাট থেকে ২৫ বলে প্রশংসনীয় ৪৩ রান আসে। ৪ টি ছয় এবং ১ টি চার মারেন এই তারকা। এছাড়াও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং তিলক বর্মার (Tilak Varma) যোগদানে বড়ো ইনিংসের দিকে এগিয়ে যায় ভারত। তিলক ৭ বলে ২১ রান করে এবং হার্দিক পান্ডিয়া ১২ বলে ২৭ রান করে দুরন্ত ফিনিশ করেন। ফলে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে ব্লু ব্রিগেডরা‌। ইংল্যান্ডের প্রতিটি বোলারের ইকোনমি রেট ছিল ১০’এর ওপর‌। আদিল রশিদ (Adil Rashid) এবং উইল জ্যাকস (Will Jacks) ২ টি করে উইকেট সংগ্রহ করেছেন।

জ্যাকব বেথেলের দুরন্ত লড়াই-

জলে গেল জ্যাকব বেথেলের লড়াই, হার্দিক-বুমরাহের লড়াইয়ে ফাইনালে পৌঁছাল ভারত !! 1
IND vs ENG | Image: Getty Images

এই বিশাল রান তাড়া করতে নেমে ইংল্যান্ডে টপ অর্ডার একের পর এক উইকেট হারিয়ে ফেলে। ওপেনার ফিল সল্টের (Phil Slat) ব্যাট থেকে আসে মাত্র ৩ বলে ৫ রান‌। অভিজ্ঞ জস বাটলার (Jos Buttler) ১৭ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন। অধিনায়ক হ্যারি ব্রুক‌ও ভরসা দিতে ব্যর্থ হন। এইরকম পরিস্থিতিতে একাই দায়িত্ব কাঁধে তুলে নেন জ্যাকব বেথেল। তিনি প্রথমে উইল জ্যাকসের (Will Jacks) সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছিলেন।

৪৮ বলে ১০৫ রান সংগ্রহ করে লড়াইকে শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। চোখে চোখ রেখে ভারতীয় বোলারদের সামনে একের পর এক চার-ছক্কা হাঁকান এই তারকা‌। তার ব্যাট থেকে আসে ৮ টি চার এবং ৭ টি ছয়। তবে শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং’এর অভিজ্ঞতা দলকে আত্মবিশ্বাস।

ফলে ইংলিশ বাহিনী ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান পর্যন্ত পৌঁছায়। ৭ রানে জয় ছিনিয়ে নেয় ভারত এবং ফাইনালে প্রবেশ করে। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন হার্দিক পান্ডিয়া। ১ টি করে উইকেট পান জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং আর্শদীপ সিং।

Read Also: ‘দালাল’ বলে সৌরভ গাঙ্গুলীকে কুরুচিকর মন্তব্য BJP নেতার, মোদির দরবারে চিঠি পাঠালেন মহারাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *