"মাদারচো#@₹* স্টেডিয়াম..", অভিশপ্ত মাঠে দঃ আফ্রিকার বিপক্ষে ভারতের হারে সমালোচনা সোশ্যাল মিডিয়ায় !! 1

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) প্রাথমিক গ্ৰুপ পর্বে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। ফলে তারা ট্রফি জয়ের অন্যতম দাবিদার বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) মুখোমুখি হয় ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে প্রথম থেকে লড়াই চালালেও শেষ পর্যন্ত প্রভাব ফেলতে ব্যর্থ হন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। আবারও ব্যাটিং বিপর্যয় দলে চিন্তা বাড়িয়েছে। এই ম্যাচে শেষ পর্যন্ত ৭৬ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজিত হ‌ওয়ার পর সমালোচনার মুখে পড়েছে ভারতীয় দল।

আজ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারের বিপর্যয়ে মুখে দাঁড়িয়ে লড়াই চালান ডেভিড মিলার (David Miller) এবং ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। ব্রেভিসের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৫ রান‌। অন্যদিকে মিলার ৩৫ বলে ৬৩ রানে দুরন্ত ইনিংস খেলেন। এছাড়াও নিচের দিকে ব্যাট করতে নেমে হাল ধরেছিলেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। তিনি ২৪ বলে অপরাজিত ৪৪ রান করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন।

Read More: বৃষ্টিতে ভেস্তে গেল সুপার এইটের প্রথম ম্যাচ, সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা পাকিস্তানের !!

পরাজিত ভারতীয় দল-

"মাদারচো#@₹* স্টেডিয়াম..", অভিশপ্ত মাঠে দঃ আফ্রিকার বিপক্ষে ভারতের হারে সমালোচনা সোশ্যাল মিডিয়ায় !! 2
IND vs SA | Image: Twitter

অন্যদিকে প্রোটিয়াদের দেওয়া ১৮৮ রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং অর্ডারের দৈন্যদশা প্রকাশ্যে চলে আসে। ঈশান কিষাণ (Ishan Kishan) আজ খাতাই খুলতে পারেননি। অভিষেক শর্মা (Abhishek Sharma) ১২ বলে মাত্র ১৫ রান করে মাঠের বাইরে চলে যান। তিলক বর্মা (Tilak Varma) ড্রেসিংরুমে ফেরার আগে যোগ করেন মাত্র ১ রান। অধিনায়ক সূর্যকুমার যাদব‌ও হতাশ করেন। তিনি মাঠ ছাড়েন মাত্র ১৮ রান সংগ্রহ করে।

মার্কো জ্যানসেন (Marco Janson) একাই ৪ উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে একমাত্র শিবম দুবে (Shivam Dube) ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ৩৭ বলে ৪২ রান করে লড়াই চালান। তবে এই রান দলকে জয়ে কাছাকাছি পর্যন্ত পৌঁছে দিতে পারেনি। ভারত ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায়। ৭৬ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দল হারের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “এত বড়ো হারের পর আর ভারতীয় দলের ফিরে আসা সত্যি মুশকিল হবে। ট্রফি জয়ের স্বপন অনেক দূরে চলে গেল।” “টেস্ট ক্রিকেটের পর ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটকেও ধ্বংস করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একে বাদ দিলে তবে ভারত জিতবে।”, বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। “নরেন্দ্র মোদি স্টেডিয়াম ভারতীয় দলের জন্য অভিশপ্ত। এই মাঠে হলুদ জার্সির বিরুদ্ধে খালি ভারত হেরে যায়।”, বলেও জানাচ্ছেন অনেকে।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: গিলের ঘর ভেঙে সারার সঙ্গে প্রেমে মজেছেন অভিষেক শর্মা, বিশ্বকাপের মধ্যেই শুরু চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *