টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) আজকে থেকে শুরু হতে চলেছে সেমিফাইনালের লড়াই। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে দুই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড (South Africa vs New Zealand Match) মুখোমুখি হবে। এরপর আগামীকাল ভারত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে মাঠে নামবে। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্যদিকে বিশ্বকাপের মহাযুদ্ধের শেষ হলেই শুরু হবে আইপিএল (IPL 2026)। তারপরে হাইভোল্টেজ দ্বিপাক্ষিক সিরিজে ব্লু ব্রিগেডরা আফগানিস্তানের (India vs Afghanistan Series) মুখোমুখি হবে। এই সিরিজ দিয়ে ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2026) প্রস্তুতি শুরু হয়ে যাবে। ফলে দল বাছাইয়ের ক্ষেত্রে একাধিক বিষয় মাথায় রাখতে চলেছে বিসিসিআই (BCCI)।
Read More: টি-২০ বিশ্বকাপের মাঝেই বড় দায়িত্ব পেলেন জাহির খান, ঘোষণা করে চমকে দিল BCCI !!

সাম্প্রতিক সময় ওডিআই ক্রিকেটে ভারতীয় দলের পারফর্ম্যান্স ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। গত বছর অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে শুভমান গিলকে (Shubman Gill) একদিনের ক্রিকেটের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়। অজিদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজে পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়া (India vs Australia Series)। তবে এই সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন হিটম্যান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১২৫ বলে অপরাজিত ১২১ রান করেন। এই বছরের শুরুতে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ভারতীয় দল (India vs New Zealand Series)। শুভমান গিলের নেতৃত্বে একদিনের ফরম্যাটে আবারও ব্যর্থ হয় ব্লু ব্রিগেডরা। কিউইদের বিপক্ষে ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয় ভারত। এই সিরিজে বিরাট কোহলি (Virat Kohl) ব্যাট হাতে দলের হয়ে হাল ধরার চেষ্টা করেন। তিনি ৩ ম্যাচে সংগ্রহ করেছিলেন ২৪০ রান। কিন্তু গিলের নেতৃত্ব রীতিমতো সমালোচনার মুখে পড়ে।
আফগানিস্তানের বিপক্ষে লড়াই-

আফগানিস্তান এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তবে তাদের শেষ পর্যন্ত চোখে চোখ রেখে লড়াই দৃষ্টান্ত তৈরি করেছে। এবার ভারতের মাটিতে রশিদ খানরা (Rashid Khan) একটি টেস্ট ম্যাচ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজে অংশগ্রহণ করতে চলেছে। একদিনের সিরিজ শুরু হবে ১৪ জুন থেকে। ২০২৭ ওডিআই বিশ্বকাপের আগে এই সিরিজ নিয়ে প্রস্তুতি শুরু করেছে বিসিসিআই। দল বাছাইয়েঋর ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন নির্বাচকরা। বিশ্রাম দেওয়া হতে পারে বেশ কিছু তারকাকে।
ভারতের সম্ভাব্য দল-
রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যা⁴দব, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা