টিম ইন্ডিয়ার ভিলেন এই দুই তারকা! ফাইনালে বিশ্বকাপ হারাতে পারে ভারত 1

বিশ্বকাপ জয়ের আর এক কদম দূরে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া! এবার পালা মেগা ফাইনালে কীর্তিমান রচনা করার। আবার একবার আইসিসি ইভেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। ২০২৫’ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছিল এই দুই দল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর মঞ্চে মুখোমুখি হতে চলেছে দুই দল। ভারতীয় দল ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় লাভ করেছিল, যেখানে নিউজিল্যান্ড এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শিরোপা জয়লাভ করতে সক্ষম হয়নি। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি এই লড়াইটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। গুরুত্বপূর্ণ এই লড়াইটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আহমেদাবাদের স্টেডিয়ামে ভারতীয় দল শেষবার যখন তাদের ম্যাচ খেলেছিল তখন দলকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল।

ফর্মের সঙ্গে অভিষেকের লড়াই অব্যাহত

অভিষেক শর্মা
Abhishek Sharma | Image: Twitter

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দপতন ঘটেছে ভারতীয় দলের দুই তারকা খেলোয়াড়ের অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীর। দুজনেই আইসিসি র্যাঙ্কিং তালিকায় শীর্ষস্থানে রয়েছেন, তবুও এই বিশ্বকাপে পুরোপুরি ভাবে ব্যর্থতায় ঘিরে রয়েছে দুজনের পারফরমেন্স। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই তিন ম্যাচে খাতা খুলতে ব্যর্থ হয়েছিলেন অভিষেক শর্মা। কেবলমাত্র তিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি ম্যাচে ৫৫ রানের ইনিংস খেলেছেন। তাছাড়া বাকি ম্যাচগুলিতে একেবারেই ছন্দে দেখা যায়নি তাকে। অন্যদিকে বরুণ চক্রবর্তীর কথা বলতে গেলে গ্রুপ পর্যায়ের ম্যাচে বরুণকে ভালো ফর্মে দেখা গেলেও সুপার এইট স্টেজ থেকে বরুণকে একদমই ছন্দে দেখা যায়নি।

শিরোপা হারাতে পারে টিম ইন্ডিয়া

IND vs ENG টিম ইন্ডিয়া
Sanju Samson and Ishan Kishan | Image: Getty Images

ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনো বরুণ চক্রবর্তী কিংবা অভিষেক শর্মাকে দল থেকে ছাটাই করার কোন পরিকল্পনা করেনি। সূত্রের দাবি বিশ্বকাপে কোনরকম পরিবর্তন ছাড়াই বাকি ম্যাচগুলি খেলবে ভারতীয় দল। এই দুই তারকার বদলে ভারতীয় দল যদি পরিবর্তন নিয়ে আসে দলে তাহলে ফাইনালের মঞ্চে ভারতে জয় সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে অভিষেক শর্মার বদলে দলে জায়গা করে নিতে পারেন রিঙ্কু সিং, যেহেতু সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান বেশ ভালো ছন্দে রয়েছেন। দুজন ওপেনিং এর দায়িত্ব পালন করতে পারেন। এরপর রিংকুকে অবশ্যই ফিনিশারের দায়িত্ব নিতে হবে।

অন্যদিকে বরুণ চক্রবর্তীর কথা বলতে গেলে সেমিফাইনালের মহা ম্যাচে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন তিনি। এদিন ভারতীয় দলের হয়ে সব থেকে বাজে বোলিংটা তিনি করেছেন। তবে তার পরিবর্তে টিম ইন্ডিয়া কুলদীপ যাদবকে মেগা ফাইনালের মঞ্চে শামিল করতে পারে। ভারত যদি কোন রকম পরিবর্তন ছাড়া এই মাঠে নামে তাহলে দুজনের পারফরম্যান্স এর জন্য ভিলেন প্রমাণিত হতে পারেন।

Read Also: জ্যাকসের উইকেট পড়তেই ডাগআউটে গম্ভীরের তাণ্ডব! ভাইরাল সেলিব্রেশনে সরগরম নেটদুনিয়া

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *