রবিবার ইডেন গার্ডেন্সের মঞ্চ সেজে উঠতে চলেছে আরও একটি মহারণের জন্য। কলকাতার মাটিতে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে। চলতি বিশ্বকাপে (T20 WC 2026) সুপার ৮’এর প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লজ্জাজনক হারের সম্মুখীন হয় ভারত (India vs South Africa)। এরপরই ব্লু ব্রিগেডদের একাদশে একাধিক সমস্যা সামনে উঠে আসে।
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে কামব্যাক করলেও অভিষেক শর্মার (Abhishek Sharma) চলতি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থতা দলকে একাধিক সমস্যার মধ্যে ফেলেছে। শেষ ম্যাচে বোলিং আক্রমণও রীতিমতো চিন্তা বাড়িয়েছে। ফলে সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) সেমিফাইনালে পৌঁছানো সম্ভব হবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
Read More: ইডেনে মহারণের আগে দুশ্চিন্তা! বৃষ্টি হলে শেষ টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান !!
চাপের মুখে ভারতীয় দল-

প্রাথমিক গ্রুপ পর্বে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। পাকিস্তানের (India vs Pakistan Match) মতো প্রতিপক্ষ দলকে দাঁড়াতেই দেয়নি তারা। কিন্তু সুপার ৮’এর প্রথম ম্যাচে দাপট বজায় রাখতে ব্যর্থ হয় ব্লু ব্রিগেডরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায় গৌতম গম্ভীরের দল। ম্যাচে ব্যাটিং অর্ডারে ১ জন ছাড়া কোনো ব্যাটসম্যান ২০ ওপর রান করতে পারেননি। ঈশান কিষাণের মতো তারকা শূন্য রানে এবং তিলক বর্মা (Tilak Varma) ১ রানে আউট হয়ে মাঠ ছাড়েন।
একমাত্র শিবম দুবে (Shivam Dube) ৪২ রান করে লড়াই চালান। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৭৬ রানে জয় তুলে নিয়ে চাপের মুখে ফেলে দেয়। এরপরই সেইফাইনালে পৌঁছানোর রাস্তা ব্লু ব্রিগেডদের জন্য কঠিন হয়ে গেছে। শেষ ৪’এ পৌঁছাতে গেলে ওয়েস্ট ইন্ডিজকে (India vs West Bengal Match) হারিয়ে ৪ পয়েন্ট তুলে নিতেই হবে। কিন্তু গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দলের পারফর্মেন্স রীতিমতো চিন্তার মধ্যে রেখেছে।
সেমিফাইনালে পৌঁছাতে পারবে না-

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা ফর্মে ফিরলেও বোলিং আক্রমণ একেবারেই ছন্দে ছিল না। শিবম দুবে মাত্র ২ ওভারে ৪৬ রান দেন। জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো তারকা পেসারের বলে বড়ো বড়ো চার-ছক্কা হাঁকিয়েছিল প্রতিপক্ষরা। অন্যদিকে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দুরন্ত ফর্মে রয়েছে। তারা সুপার ৮’এর প্রথম ম্যাচে জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে ১০৭ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়েছিল।
এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চাপের মুখে দাঁড়িয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন রোমারিও শেফার্ডের (Romario Shepherd) মতো অলরাউন্ডার। অন্যদিকে এখনও পর্যন্ত ইডেনের মাটিতে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ হারিনি ক্যারিবিয়ানরা। ২০১৬ সালেই এই মাঠে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয় করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে ভারতীয় দলের জন্য রবিবার জয় তুলে নেওয়া খুবই কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।