"এদের দ্বারা আর ট্রফি জেতা হল না..", USA'এর বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিপর্যয় নিয়ে কটাক্ষ নেটিজেনদের !! 1

ভারতীয় দল আজ বিশ্বকাপের (T20 WC 2026) প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে মাঠে নেমেছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মোনাঙ্ক প্যাটেল (Monank Patel)। পরিসংখ্যানের দিকে থেকে অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামে ব্লু ব্রিগেডরা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকেই চাপ সৃষ্টি করার চেষ্টা করে। বোঝা যাচ্ছিল তাদের বোলিং আক্রমণ রীতিমতো হোম ওয়ার্ক করে মাঠে নেমেছে। ওপেনিং করতে নেমে দাঁড়াতেই পারেননি অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ঈশান কিষাণ (Ishan Kishan)। একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় ব্লু ব্রিগেডরা। একমাত্র অধিনায়কের হাতে ধরে লড়াইয়ে ফেরে।

Read More: PAK vs NED: ডাচদের বিপক্ষে ব্যর্থ বাবার-সালমান, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে জয় পেল পাকিস্তান !!

হতাশ করল ভারত-

"এদের দ্বারা আর ট্রফি জেতা হল না..", USA'এর বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিপর্যয় নিয়ে কটাক্ষ নেটিজেনদের !! 2
IND vs USA | Image: Getty Images

ভারতের হয়ে আজ ওপেনিং করতে আসেন অভিষেক শর্মা ও ঈশান কিষাণ। বিপক্ষ বোলিং আক্রমণের সামনে বিস্ফোরক ওপেনার অভিষেক আজ খাতাই খুলতে পারেননি। আলি খানের (Ali Khan) বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে ঈশান কিষাণ তিলক বর্মার (Tilak Varma) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু এই তারকা ব্যাটসম্যান মাঠ ছাড়েন ১৬ বলে ২০ রান করে। তার ব্যাট থেকে আসে ২ টি ছয় এবং ১ টি চার‌। তিলক ফেরেন ১৬ বলে ২৫ রানে। তিনি ৩ টি চার এবং ১ টি ছয় মারেন।

এর ফলে ভারত ৪৬ রানে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে। চাপের মুখে রিঙ্কু সিং‌ও (Rinku Singh) হাল ধরতে ব্যর্থ হন‌। এই ব্যাটসম্যান ১৪ বলে ৬ রান করেন। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ব্যাট থেকে আসে ৬ বলে ৫ রান‌। বিপর্যয়ের মুখে একমাত্র সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) একদিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তিনি ধৈর্যের পরীক্ষা দিয়ে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেন।

তার ব্যাট থেকে আসে ৪৯ বলে ৮৪ রান‌। তিনি ১০ টি চার এবং ৪ টি ছক্কা হাঁকান। ফলে ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। তবে ভারতীয় ব্যাটিং অর্ডার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “প্রসংশা করতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। বেঁধে রাখল ভয়ঙ্কর ভারতকে তারা।” “এত হুংকার দিয়ে প্রথম ম্যাচেই ছড়ালো।”, বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। “আন্তর্জাতিক ক্রিকেটে যখন প্রয়োজন হয় তখনই হতাশ করেন ঈশান কিষাণ।,” বলেও জানাচ্ছেন সমর্থকরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: “বিশাল ক্ষতি হবে..”, চিঠি লিখে ভারতের বিপক্ষে পাকিস্তানকে ম্যাচ খেলার জন্য আবেদন শ্রীলঙ্কা‌র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *