ক্যারিবিয়ানদের বিপক্ষে হেরে ইডেনেই শেষ ভারতের যাত্রা, ইতিহাসের প্রমাণ দিচ্ছে সাক্ষী !! 1

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) আজ ইডেন গার্ডেন্সে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে মুখোমুখি হতে চলেছে। সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে হেরে চাপের মুখে পড়ে গিয়েছিল দল। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ২০ ওভারের ফরম্যাট থেকে অবসর ঘোষণা করার পর ভারতীয় ব্যাটিং অর্ডারের শক্তি অনেকটাই কমে গেছে।

তরুণ ক্রিকেটাররা দুরন্ত ফর্মে থাকলেও অভিজ্ঞতার অভাব বারবার প্রকাশ্যে চলে এসেছে। ফলে এই দল নিয়ে সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) ট্রফি জয় করা সম্ভব নয় বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজয় নিশ্চিত বলেই জানাচ্ছেন অনেকে।

Read More: রিভিউ না নেওয়া নিয়েই ঝড়, বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচে ফিক্সিংয়ের গন্ধ !!

ক্যারিবিয়ানদের বিপক্ষে হেরে ইডেনেই শেষ ভারতের যাত্রা, ইতিহাসের প্রমাণ দিচ্ছে সাক্ষী !! 2
India vs West Indies | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় দল ২০১৬ সালে শেষবার মাঠে নেমেছিল। এটি ছিল টুর্নামেন্টের হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দল প্রথম ইনিংসে দুরন্ত ফর্মে ছিল। বিরাট কোহলি (Virat Kohli) ৪৭ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ১১ টি চার এবং ১ টি ছয়। এছাড়াও রোহিত শর্মা (Rohit Sharma) এবং আজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane) ব্যাট হাতে জ্বলে ওঠেন।

হিটম্যান ৩১ বলে ৪৩ রান সংগ্রহ করেন। রাহানের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪০ রান। এর ফলে ভারত প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে ক্রিস গেইল (Chris Gayle) সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। ১৯ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল ক্যারিয়ানরা। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে লেন্ডল সিমন্স (Lendl Simmons) ঘুরে দাঁড়ান এবং দলকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন। তিনি ৫১ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছিলেন।

তার ব্যাট থেকে এসেছিল ৭ টি চার এবং ৫ টি ছয়। এছাড়াও আন্দ্রে রাসেল (Andre Russell) মাত্র ২০ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন। ফলে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে প্রবেশ করেছিল।

ছন্দে নেই ভারতীয় দল-

টিম ইন্ডিয়া
Team India | Image: Getty Images

চলতি বিশ্বকাপের সুপার ৮’এর দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের (India vs Zimbabwe match) বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেলে ভারতীয় একাদশে এখনও বেশ কিছু সমস্যা গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চিন্তার মধ্যে রেখেছে। শেষ ম্যাচে অভিষেক শর্মা (Abhishek Sharma) দুরন্ত অর্ধ শতরান করলেও এর আগে ধারাবাহিকভাবে তিনি শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে চাপের মুখে কতটা দলকে ভরসা দিতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তিলক বর্মা‌ও (Tilak Varma) টুর্নামেন্ট জুড়ে দলের জন্য আত্মবিশ্বাসের জোগান দিতে ব্যর্থ হন।

অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতীয় বোলিং অর্ডার‌ও প্রশ্নের মুখে পড়েছিল। শিবম দুবের (Shivam Dube) মতো তারকা ২ ওভারে ৪৬ রান দিয়েছিলেন। এছাড়াও জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতো তারকা পেসারের বিপক্ষে চার-ছক্কা হাঁকিয়েছিল বিপক্ষরা। ফলে একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি তিনি। এই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ভারতীয় দল পরাজিত হতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন‌।‌

Read Also: বিশ্বকাপের উত্তেজনার মাঝে হঠাৎ পদত্যাগ! ইস্তফা দিলেন হেড কোচ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *