বিশ্বকাপের (T20 WC 2026) সুপার ৮’এ নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দল। আজ নেদারল্যান্ডসের (India vs Netherlands Match) বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দল নিজেদের পরিক্ষা-নিরিক্ষা করা জন্য মাঠে নেমেছে। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ম্যাচে ভারত বড়ো ইনিংস গড়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জ্বলে উঠবে বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে টপ অর্ডার চাপের মুখে পড়ে যায়। হতাশ করেন অভিষেক শর্মা (Abhishek Sharma) থেকে ঈশান কিষাণ (Ishan Kishan)।
Read More: রাজস্থান ছাড়ছেন যশস্বী জয়সওয়াল, এবার KKR’এর হয়ে সামলাবেন নতুন দায়িত্ব !!
লড়াইয়ে ভারতীয় দল-

আজ নেদারল্যান্ডসের বোলিং আক্রমণ ভারতীয় ব্যাটিং অর্ডারকে রীতিমতো বেঁধে রেখেছিল। পরিকল্পনা অনুযায়ী চাপ সৃষ্টি করে তারা। প্রথম ওভারেই আরিয়ান দত্তের (Aryan Dutt) বলে সম্পূর্ণ পরাস্ত মাঠে ছাড়েন অভিষেক শর্মা। তিনি আজ খাতাই খুলতে পারেননি। অন্যদিকে ইশান কিষাণও বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন। এই তারকার ব্যাট থেকে আসে ৭ বলে মাত্র ১৮ রান। এইরকম পরিস্থিতিতে ২৭ বলে ৩১ রান করে লড়াই করার চেষ্টা করেন তিলক বর্মা (Tilak Varma)।
এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব শিবম দুবের (Shivam Dube) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ২৭ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন তারা। অধিনায়কের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৪ রান। এরপর হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে শিবম দুবে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। দুবের ব্যাট থেকে আসে ৩১ বলে ৬৬ রান। ৬ টি ছয় এবং ৪ টি চার হাঁকান এই তারকা। অন্যদিকে হার্দিক ২১ বলে ৩ রান করে। এর ফলে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে।
ধারাবাহিকভাবে তারকা ক্রিকেটাররা ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ব্যাটিং অর্ডার। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “আমরা কি সত্যিই এই ব্যাটিং লাইনআপ নিয়ে সেমিফাইনালে যেতে পারব? আমরা এখনও শক্তিশালী বোলিং আক্রমণের মুখোমুখি হয়নি। তার আগেই ভারতীয় ব্যাটিং’এর দুর্বলতা প্রকাশ্যে চলে এসেছে।” “তিলক বর্মার থেকে অনেক ভালো ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। কিন্তু প্রতিভাবান ব্যাটসম্যানদের সুযোগ দেওয়াই হচ্ছে না।” বলেও প্রশ্ন তুলছেন অনেকে। “শিবম দুবে অবশেষে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। আজ গুরুত্বপূর্ণ সময় তার ইনিংস সত্যিই প্রশংসনীয় ছিল।”, বলেও জানাচ্ছেন নেটিজেনরা।
দেখুন ট্যুইট চিত্র-