টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ইতিহাসে অন্যতম সফল দল ভারত। চলতি টুর্নামেন্টেও তারা ধারাবাহিকতা বজায় রেখেছে। গ্রুপ পর্বে পরপর ৩ ম্যাচে জয় তুলে নিয়ে ইতিমধ্যেই সুপার ৮’এ প্রবেশ করেছে তারা। গতকাল পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে সহজ জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তার দুরন্ত ইনিংস জয়ের রাস্তা সহজ করে দিয়েছিল। এবার সুপার ৮’এ ভারতের সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa), ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) মতো শক্তিশালী দল। ইডেনে ক্যারিয়ানদের বিপক্ষে হতে চলেছে হাইভোল্টেজ ম্যাচ।
Read More: “ফাইটব্যাক করার আগেই আমরা…” ভারতের কাছে লজ্জাজনক হার পাকিস্তানের, ম্যাচ শেষে খেলোয়াড়দের দুষলেন অধিনায়ক !!
সুপার ৮’এ ভারত-

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্ৰুপ পর্বে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। এই পর্বের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে মাঠে নেমেছিল ব্লু ব্রিগেডরা। এই ম্যাচে ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই রানের ওপর ভর করে ভারত ২৯ রানে জয় ছিনিয়ে নেয়। এরপর নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে ব্যাট হাতে ঈশান কিষাণ (Ishan Kishan) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya);দুরন্ত অর্ধশতরান করেন। এই ম্যাচে ৯৩ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা।
তবে গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি টানটান উত্তেজনাপূর্ণ হবে বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু ভারতীয় দলের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি বাবর আজমরা (Babar Azam)। প্রথম ইনিংসে ৪০ বলে ৭৭ রানে বিধ্বংসী ইনিংস খেলেন ঈশান কিষাণ। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে বল হাতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), হার্দিক পান্ডিয়া থেকে বরুণ চক্রবর্তীরা (Varun Chakaravarthy) পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি।
ইডেনে ভারতের সুপার ৮’এর ম্যাচ-

আইসিসির (ICC) সূচি অনুযায়ী অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল ভারতের একটি সুপার ৮’এর ম্যাচ ইডেনে অনুষ্ঠিত হবে। সম্ভবনা সত্যি করে ব্লু ব্রিগেডরা সুপার ৮’এ এক্স ওয়ান দল হিসেবে উঠে এসেছে। অন্যদিকে এক্স থ্রি দল হিসেবে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১ মার্চ ইডেনে মুখোমুখি হবে এই দুই দল। ক্যারিয়ানরা একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে রীতিমতো চমক দিয়েছে। গ্ৰুপ পর্বে স্কটল্যান্ড, ইংল্যান্ড, নেপালকে বড়ো ব্যবধানে হারায় তারা।
ফলে ইডেনের পিচে ভারতীয় দলকে রীতিমতো চাপের মুখে রাখবে শাই হোপের দল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে ক্রিকেট ভক্তদের উন্মাদনা থাকবে বলাই যায়। ফলে ইতিমধ্যেই সিএবি (CAB) তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই ইডেনে উপস্থিত থাকার চেষ্টা করছেন সভাপতি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তার উপস্থিতিও ম্যাচে অন্য মাত্রা যোগ করবে। এই ম্যাচ সন্ধ্যা ৭ টা থেকে শুরু হবে।