আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সবচেয়ে বড়ো হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match)। এই ম্যাচ ঘিরে ক্রিকেটের উত্তাপ চড়তে শুরু করেছে। পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছে ব্লু ব্রিগেডরা। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে তারা দুরন্ত ফর্মে রয়েছে। তবে অন্যদিকে পাকিস্তানও চলতি টুর্নামেন্টে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে।
শ্রীলঙ্কার কন্ডিশনে জ্বলে উঠতে পারে তারা। ফলে দুই দলের ক্রিকেটাররা একে অপরকে রীতিমতো টক্কর দিতে নিজেদের প্রস্তুত করছে। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)-সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan), বাবর আজম (Babar Azam)-বরুণ চক্রবর্তীদের (Varun Chakaravarthy) লড়াই এবং তাদের শক্তি একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবে। এইরকম একাধিক দুই তারকাদের টক্কর নিয়ে এখানে আলোচনা করা হল।
Read More: টিম হোটেলে হার্দিক-মহিকার রোমান্টিক ভিডিও ভাইরাল, BCCI’কে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কে তারকা !!

ভারতীয় (India vs USA Match) দল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে ব্লু ব্রিগেডদের টপ অর্ডার সম্পূর্ণভাবে হতাশ করে। ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। এইরকম পরিস্থিতিতে এসে হাল ধরেন অধিনায়ক। তিনি ৪৯ বলে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১০ টি চার এবং ৪ টি ছয়। এই রানের ওপর ভর করে ভারত শেষ পর্যন্ত ২৯ রানে জয় ছিনিয়ে নেয়।
দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে দলের ভরসা হয়ে উঠেছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দুজনে মিলে দুরন্ত অর্ধশতরান হাঁকিয়ে জ্বলে উঠেছিলেন। এই ম্যাচে ভারত ৯৩ রানে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে পাকিস্তানও পরপর দুটি ম্যাচে জয় পেয়েছে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে (Pakistan vs Netherlands Match) ৩ উইকেটে পরাজিত করে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের (Pakistan vs USA Match) বিপক্ষে ৩২ রানে জয় ছিনিয়ে নেয়।
এই তারকাদের মধ্যে হবে টক্কর-

জসপ্রীত বুমরাহ-সাহিবজাদা ফারহান:
গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে ওঠার চেষ্টা করেছিলেন পাকিস্তানের বিস্ফোরক ব্যাটসম্যান সাইবজাদা ফারহান। তিনি জসপ্রীত বুমরাহের বিরুদ্ধে বেশ কয়েকটি দুরন্ত ছক্কা হাঁকিয়েছিলেন। অন্যদিকে এই অভিজ্ঞ পেসারের ওপর আজ দল অনেকটাই ভরসা করবে। ফলে দুই তারকা কাঁটায়-কাঁটায় টক্কর দেবেন বলাই যায়।
বরুণ চক্রবর্তী-বাবর আজম:
চলতি বিশ্বকাপে বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন বরুণ চক্রবর্তী। তিনি নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেছিলেন। তবে অভিজ্ঞ বাবর আজম শ্রীলঙ্কার স্পিনিং পিচে বরুণ চক্রবর্তীকে নাস্তানাবুদ করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
সূর্যকুমার যাদব-উমরান তারিক:
সাম্প্রতিক সময় পাকিস্তানের স্পিনার উমরান তারিক (Umran Tarik) সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন। তার বোলিং অ্যাকশন ভারতীয় ব্যাটিং অর্ডারকে বিপাকে ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। তবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) একাধিক আনঅর্থোডক্স শট উমরানের সামনে কঠিন প্রশ্ন ছুঁড়ে দেওয়ার জন্য প্রস্তুত।
ঈশান কিষাণ-শাহিন আফ্রিদি:
ঈশান কিষাণ-শাহিন আফ্রিদির (Shaheen Afridi) লড়াইও আজ মঞ্চ মাতাবে। ইনিংসের শুরুতেই ঈশানের মতো ওপেনারকে আউট করে চাপ বাড়তে পারেন আফ্রিদি। অন্যদিকে দুরন্ত ফর্মে থাকা এই তারকা ব্যাট হাতে জ্বলে উঠলে ম্যাচে সমীকরণই বদলে যাবে।
শিবম দুবে-আবরার আহমেদ:
স্পিনারদের বিপক্ষে শিবম দুবের (Shivam Dube) রেকর্ড খুবই ভালো। মাঝের ওভারগুলিতে এই তারকা দায়িত্ব কাঁধে তুলে নিয়ে জ্বলে উঠতে প্রস্তুত। তবে কলম্বোর পিচ থেকে সাহায্য নিয়ে আবার আহমেদও (Abrar Ahmed) চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সম্পূর্ণরূপে তৈরি থাকবেন।