IND vs ZIM T20 WORLD CUP 2026 PITCH & WEATHER UPDATE: জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয়ের লক্ষ্য টিম ইন্ডিয়ার, এক ক্লিকে জেনে নিন আবহাওয়ার সব আপডেট !! 1

IND vs ZIM: গত সপ্তাহে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। প্রোটিয়াসদের বিরুদ্ধে ম্যাচে ৭৬ রানে পরাজিত হতে হয়েছিল স্কাই বাহিনীকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই পরাজয় টিম ইন্ডিয়ার নেট রান রেট মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় তুলে নিয়ে নেট রান রেটে শীর্ষে উঠে গেছে। অন্যদিকে ভারতের নেট রান রেট নেমে গেছে ঋণাত্মক অবস্থায়। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে এখন ভারতকে শেষ দুই ম্যাচ জিততে হবে তাও বড় ব্যাবধানে। প্রথমেই তাদের জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় অত্যন্ত জরুরি।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ (IND vs ZIM) ভারতের জন্য কার্যত ‘করো বা মরো’ পরিস্থিতি তৈরি করেছে। তবে সমস্যা হচ্ছে ব্যাটিং বিভাগে ধারাবাহিকতার অভাব। চলতি টুর্নামেন্ট জুড়ে ভারতের ব্যাটিং অর্ডার ধারাবাহিক ভাবে রান বানাতে ব্যর্থ হয়েছে। কেবলমাত্র ঈশান কিষান এবং শিবম দুবের ব্যাট থেকে রান আসতে দেখা গিয়েছে। ওপেনার অভিষেক ডাকের হ্যাটট্রিক করেন এবং শেষ ম্যাচে ১৫ রানের ধীর গতির ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব কিংবা তিলক ভার্মার ব্যাট থেকে সেভাবে বড় রান দেখতে পাওয়া যাচ্ছে না। স্কাই USA’এর বিরুদ্ধে ভালো খেললেও বাঁকি ম্যাচগুলোতে সেভাবে রান পাননি।অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া-র ব্যাটও তুলনামূলক শান্ত। যে কারণে জিম্বাবোয়ের বিরুদ্ধে রান পাওয়াটা খুব একটা সহজ হবে না।

Read More: ইডেনেই বিদায় ঘন্টা গৌতম গম্ভীরের, বিশ্বকাপের পরাজয়ের দায় নিয়ে করবেন পদত্যাগ !!

IND vs ZIM, চেন্নাইয়ের পিচ এবং আবহাওয়া

IPL 2024, ind vs zim
MA-Chidambaram-Stadium | Image: Getty Images

জিম্বাবোয়ের বিরুদ্ধে চেন্নাইতে নামতে দেখা যাবে টিম ইন্ডিয়াকে। চলতি টুর্নামেন্টে চেন্নাইয়ের উইকেট সাধারণত ব্যাটারদের সহায়তা করছে। বলে ভালো বাউন্স দেখতে পাওয়া যাচ্ছে, অতীতে স্পিনাররা এই মাঠে রাজ করলেও গত কয়েক বছর ধরে এখানের উইকেটে বদল ঘটেছে। এই ম্যাচে বড় রান দেখতে পাওয়া যেতে পারে।

পাশাপশি, আবহাওয়ার পূর্বাভাসও স্বস্তির। ম্যাচের দিনে সকালে তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আকাশে হালকা কুয়াশা লক্ষ করা গেলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাতাসে ৪৫% আপেক্ষিক আদ্রতা থাকবে। সব মিলিয়ে আবহাওয়া ও উইকেট দুটোই ক্রিকেটের জন্য অনুকূল থাকছে। এখন দেখার, চাপে পড়ে ভারত ঘুরে দাঁড়াতে পারে কি না।

Read Also: “ভারতের হারে আমি খুশি..”, সূর্যকুমারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রবি শাস্ত্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *