IND vs ZIM: ভারতীয় দল টি-টোয়েন্টি ফরম্যাটে আরেকটি আগ্রাসী প্রদর্শন উপহার দিল ভক্তদের। সুপার এইটে ভারতের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ২৫৬ রান বানিয়ে ফেলেছে। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত যে কতটা ব্যুমেরাং হতে পারে, তা বুঝতে বেশি সময় লাগেনি জিম্বাবুয়ের। নির্ধারিত ২০ ওভারের ৪ উইকেট হারিয়ে ২৫৬ রানের বিশাল স্কোর গড়ে তোলে ভারতীয় দল, এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক রান এবং এবারের বিশ্বকাপের সর্বোচ্চ।
আজকের ম্যাচে (IND vs ZIM) শুরুতেই আক্রমণের সুর বাঁধেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) জুটি। মাত্র ৩০ বলে ৫৫ রানের বিস্ফোরক ইনিংসে চারটি চার ও চারটি ছক্কা হাঁকিয়ে তিনি জিম্বাবুয়ের বোলারদের চাপে ফেলেন। ওপেনিংয়ে এসে সঞ্জু স্যামসন ১৫ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২৪ রান বানান। তিন নম্বরে ব্যাটিং করতে এসে ইনফর্ম ঈশান কিষান ঈশান কিশান (২৪ বলে ৩৮) রানের স্থিতিশীল ইনিংস খেলেন।
Read More: আবারও বঞ্চিত ইডেন গার্ডেন্স, কলকাতা থেকে সরতে চলেছে বিশ্বকাপের সেমিফাইনাল !!
রানের পাহাড় তুলেছে টিম ইন্ডিয়া

মিডল অর্ডারে নেমে সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রানের ক্যামিও খেলেন, যেখানে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। শেষের ঝড় তোলেন তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া। তিলক মাত্র ১৬ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ব্যাটিংয়ে দেখা গিয়েছে, তিনটি চার ও চারটি ছক্কা। হার্দিক পান্ডিয়া ২৩ বলে ৫০ রানের দুরন্ত একটি ইনিংস খেললেন এবং ভারতকে ২৫৬ রানে পৌঁছে দেন। জিম্বাবুয়ের হয়ে ব্লেজিং মুজারবানি, টিনিটেন্ডা মাপবা, রিচার্ড নাগারাভা ও সিকান্দার রাজা একটি করে উইকেট পেলেও বোলারদের উপর দিয়ে কার্যত ঝড় বয়ে যায়। ভারতীয় ব্যাটসম্যানদের সামনে কার্যত জিম্বাবুয়ের বোলিং লাইন আপকে নাস্তানাবুদ করেছে।