IND vs WI: ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আজকের রুদ্ধশ্বাস লড়াইটা বেশ জমে উঠেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। টস জিতে আজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। দলে কোনোরকম পরিবর্তন ছাড়াই মাঠে নামে টিম ইন্ডিয়া। উইন্ডিজ দলের শুরুটা বেশ ভালোই ছিল। পাওয়ার প্লের মধ্যে ৪৫ রান বানায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যাপ্টেন সাই হোপ এবং রোস্টন চেজের মধ্যে ওপেনিং জুটিতে ৬৮ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। বরুণ চক্রবর্তীর বলে প্রথম উইকেট হারায় উইন্ডিজ অধিনায়ক। তিনে ব্যাটিং করতে এসে শিমরণ হিটমায়ার ১২ বলে ২৭ রান বানান। বুমরাহের ১২তম ওভারে দুই উইকেট হারিয়ে ফেলেন উইন্ডিজ দুই ব্যাটসম্যান। ২৫ বলে ৪০ রানে আউট হন চেজ।
ইডেনে হাঁটু গেড়লো টিম ইন্ডিয়ার বোলাররা

ম্যাচে ভারতকে কামব্যাক করিয়ে দেন বুমরাহ। ১৫তম ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়া শেরফেন রাদারফোর্ডকে আউট করেন। যিনি ৯ বলে ১৪ রানের ইনিংস খেলেন। তবে, শেষের দিকে আবার একবার উইন্ডিজ দলের হয়ে দুরন্ত ফিনিশিং দেন রোভমান পাওয়েল ও জেসন হোল্ডার। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান বানায় ওয়েস্ট ইন্ডিজ।
রোভমান পাওয়েল ১৯ বলে ৩৪ এবং হোল্ডার ২২ এ ৩৭ রান বানান। ভারতীয় দলের হয়ে সবথেকে সফল বোলার ছিলেন বুমরাহ। পাশাপাশি হার্দিক ও বরুণ যথাক্রমে ৪০ করে রান দিয়ে ১টি করে উইকেট তুলে নেন। তাছাড়া, বাঁকি বোলাররা সেভাবে সফল হননি। আজকের ম্যাচ জিততে পারলেই সরাসরি সেমিফাইনাল পৌঁছে যাবে দল।