মাঝরাতে ‘সূর্য’র ঝলক, বিপর্যয়ের মধ্যেও ভারতের লড়াই, USA'এর সামনে রাখলো ১৬২ রানের লক্ষ !! 1

IND vs USA: শুরু হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দল আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকা যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে ভারতীয় দল (IND vs USA)। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতের শুরুটা খুবই খারাপ ছিল। আমেরিকার মতন দলের বিরুদ্ধে ভক্তরা ভেবে নিয়েছিল ভারতীয় দল হয়তো ২৫০ -এর বেশি রানে পৌঁছে দেবে। তবে ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন পরিস্থিতিতে ঠেলে দেন তারা। ভারতীয় দলের হয়ে শুরুটা একেবারেই ভালো করেনি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারিয়ে ফেলেন অভিষেক শর্মা (Abhishek Sharma), বিশ্বকাপের প্রথম ম্যাচে অভিষেক শর্মার এই হতাশজনক পারফরম্যান্স দলকে ব্যাকফুটে ঠেলে দেয়।

দুর্দান্ত ফাইটব্যাক টিম ইন্ডিয়ার

IND VS USA
Suryakumar Yadav | Image: Getty Images

দলে ফিরে এসে ভারতীয় দলের তিন নম্বরে জায়গা হয় তিলক ভার্মার। শুরুর দিকে ঈশান কিষান ও তিলক ভার্মার মধ্যে ২৪ বলে ৩৭ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। ১৬ বলে ২০ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন ঈশান কিষান। তিলকের ব্যাট থেকে বড় কোনো রান দেখতে পাওয়া যায়নি। ১৬ বলে ২৫ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন তিলক। দলের হয়ে সর্বোচ্চ রানটি এসেছে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। অধিনায়ক স্কাইয়ের ব্যাট থেকে ৪৯ বলে ১০ টি চার ও ৪ টি ছক্কায় এসেছে ৮৪ রান। শিবম দুবে খাতা খুলতেই ব্যর্থ হন, প্রথম বলে উইকেট হারান তিনি। ১৪ বলে মাত্র ৬ রান বানিয়ে আউট হন রিঙ্কু সিংহ।

এমনকি হার্দিক পান্ডিয়া ৬ বলে ৫ রান বানিয়ে আউট হয়ে যান। ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল ১১ বলে ১৪ রানের ইনিংস খেলেন। UAE’এর হয়ে শ্যাডলি ভ্যান শালকউইক ২৫ রান দিয়ে ৮ উইকেট তুলে নেন। হার্মিট সিং ২৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। তাছাড়া মোহাম্মদ মহসিন ১৬ রান দিয়ে ১ উইকেট নেন ও ১৩ রান দিয়ে ১  উইকেট নেন আলী খান। নির্ধারিত ২০ ওভারে ভারতীয় দল রান বানিয়ে ফেল, শুরুটা ভালো না হলেও ভারতের শেষটা বেশ ভালোই করেন ক্যাপ্টেন স্কাই। এবার পালা ভারতীয় বোলারদের ফাইটব্যাক করানোর।

Read Also: “বিশাল ক্ষতি হবে..”, চিঠি লিখে ভারতের বিপক্ষে পাকিস্তানকে ম্যাচ খেলার জন্য আবেদন শ্রীলঙ্কা‌র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *