IND vs USA: ওয়াংখেড়েতে বিশ্বকাপের উত্তাপ, শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামছে ভারত, জানুন এক ক্লিকেই !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। শনিবার মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র (IND vs USA)। এই ম্যাচ দিয়েই শিরোপা ধরে রাখার মিশনে নামছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ২০২৪ সালে রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জিতেছিল টিম ইন্ডিয়া। এবারের বিশ্বকাপে ভারত চাইবে তাদের ট্রফি ডিফেন্ড করতে। তবে, টুর্নামেন্ট শুরুর আগে মাথায় হাত টিম ইন্ডিয়ার। টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে দল। তারকা ফাস্ট বোলার হর্ষিত রানা (Harshit Rana) চোটের কারণে একদম শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর পরিবর্ত হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজকে (Mohammed Siraj)।

টি-টোয়েন্টিতে বিধ্বংসী ছন্দে টিম ইন্ডিয়া

বিশ্বকাপ
Team India | Image: Getty Images

সম্প্রতি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-১ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। এখনও পর্যন্ত অনুষ্ঠিত নয়টি আসরের কোনওটিতেই কোনও দল শিরোপা ধরে রাখতে পারেনি। তবে ভারতীয় দলের কাছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সব গুণাবলী রয়েছে।অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র দলও বেশ আকর্ষণীয় গঠনের। এই দলে অধিনায়কসহ পাঁচজন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন ও পাকিস্তানি বংশোদ্ভূত তিনজন খেলোয়াড়রাও রয়েছেন স্কোয়াডে। শেষ বিশ্বকাপে বেশ লড়াকু পারফরম্যান্স দেখিয়েছিল এই দল।

IND vs USA, T20I WORLD CUP 2026, কখন ও কোথায় অনুষ্ঠিত হবে ?

ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র (IND vs USA) ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি, শনিবার। ম্যাচের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। সন্ধ্যা ৭টা থেকে খেলা শুরু হবে, তার আধঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে টস অনুষ্ঠিত হবে।

IND vs USA, ম্যাচটি সরাসরি কোথায় দেখবেন ?

ম্যাচটি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও মোবাইল ও ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকরা JioHotstar অ্যাপে লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন।

IND vs USA, ওয়াংখেড়ের পিচ ও আবহাওয়া

Ipl 2025, ind vs usa
Wankhede Stadium | Image: Getty Images

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত তাদের অভিযান শুরু করতে চলেছে। এই স্টেডিয়ামের কথা বলতে গেলে, এখানের পিচ বরাবরই ব্যাটসম্যানদের জন্য সহায়ক। বোলারদের জন্য এখানে কিছু নেই বললেই চলে। মাঠের ছোট বাউন্ডারি ও সমতল উইকেটের কারণে এখানে বড় স্কোর দেখতে পাওয়া যায়। আইপিএল কথা আন্তর্জাতিক ক্রিকেটে একেরপর এক ম্যাচে বড় রান হতে দেখা গিয়েছে এখানে। টস জিতে প্রথমে ফিল্ডিং করাটা দলের জন্য সঠিক সিদ্ধান্ত হবে কারণ শেষের দিকে শিশির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, যা বোলার ও ফিল্ডারদের জন্য চ্যালেঞ্জ বাড়াবে।

আবহাওয়ার কথা বলতে গেলে, এখানে বড় কোনও বাধার সম্ভাবনা নেই। মুম্বাইয়ে আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। বাতাসে ৭৫ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা থাকলেও বৃষ্টির কোনো আশঙ্কা নেই।

IND vs USA দুই দলের সম্ভব্য একাদশ

ভারত: ঈশান কিষাণ (WK), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (C), তিলক ভার্মা, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, অর্ষদীপ সিং, মোহাম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী।

আমেরিকা যুক্তরাষ্ট্র: মোনাঙ্ক প্যাটেল (C), অ্যান্ড্রিস গাউস (WK), সাইতেজা মুকামাল্লা, শায়ান জাহাঙ্গীর, মিলিন্দ কুমার, শুভম রঞ্জনে, হরমিত সিং, মোহাম্মদ মহসিন, আলি খান, নস্টুশ কেঞ্জিগে, সৌরভ নেত্রাভালকার।

Read Also: ‘৬,৬,৬,৬,৬,৬,৬..’, বিশ্বকাপের ফাইনালে ব্যাটিং তান্ডব বৈভব সূর্যবংশীর, ভেঙে চুরমার অসংখ্য রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *