IND vs SA: ব্যাটিং তাণ্ডবের পর বোলিংয়ে নিয়ন্ত্রণ, প্রোটিয়াদের আটকে জয় টিম ইন্ডিয়ার 1

IND vs SA: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র বাকি রয়েছে কয়েকটা ঘন্টার। শ্রীলংকা ও ভারতের মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগেই দলগুলোকে প্রস্তুতি ম্যাচ খেলতে দেখতে পাওয়া যাচ্ছে। আজ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শক্তিশালী ব্যাটিং প্রদর্শনে ৩০ রানের জয় তুলে নিল ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসেছিল ভারতীয় দল, নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৪০ রান তোলে টিম ইন্ডিয়া। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন ইশান কিশান।

মাত্র ২০ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল একাধিক চার ও ছক্কা, এরপর রিটায়ার আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ঈশানের ঝোড়ো ব্যাটিংয়ে অভিষেক শর্মার ব্যাটিং ধীর গতির মনে হচ্ছিল। তিনি ২৪ রান করেন। ভারতে দলে কামব্যাক করা তিলক ভার্মা ১৯ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস খেলেন। অধিনায়ক সূর্যকুমার যাদব ১৬ বলে ৩০ রান যোগ করেন। শেষদিকে হার্দিক পান্ডিয়া ১০ বলে ৩০ এবং অক্ষর প্যাটেল ২৩ বলে অপরাজিত ৩৫ রান করে স্কোর আরও বড় করে দেন। দক্ষিণ আফ্রিকার বোলাররা বড় রানের চাপ সামলাতে ব্যর্থ হয়। কয়েকদিন আগেই ভারতে এসেছিল দক্ষিণ আফ্রিকা (IND vs SA), সেখানে প্রোটিয়া বাহিনীকে ৩-১  ব্যাবধানে সিরিজ হারিয়েছিল।

Read More: “দম থাকলে করে দেখা..”, ভারতকে বয়কটের বিতর্কে পাকিস্তানকে তীব্র আক্রমণ হরভজন সিং’এর !!

স্বস্তির জয় পেল টিম ইন্ডিয়া

ind vs sa
Ishan Kishan and Abhishek Sharma | Image: Getty Images

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই করলেও শেষ পর্যন্ত ৩০ রানে হার মানতে হল দক্ষিণ আফ্রিকাকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১০ রানেই থামে প্রোটিয়াদের ইনিংস। শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। ওপেনার জর্জ লিন্ডে শূন্য রানে ফিরে যান। অধিনায়ক এইডেন মার্করাম ১৯ বলে ঝড়ো ৩৮ রান করে ইনিংসে গতি আনেন। পাশাপাশি, উইকেট রক্ষক ব্যাটসম্যান রিয়ান রিকেলটন ২১ বলে ৪৪ রান করে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন দলকে। তবে মাঝের ওভারে দ্রুত উইকেট পড়ায় চাপ বাড়ে। জে স্মিথ ৩৫ এবং ডেভিড মিলার ১৩ রান করেন। শেষদিকে ট্রিস্টান স্টাবস ২১ বলে অপরাজিত ৪৫ ও মার্কো জানসেন ১৬ বলে ৩১ রান করে ব্যবধান কমান। কিন্তু ভারতের বানানো পাহাড় সমান রান তাড়া করতে ব্যর্থ হয় তারা, ভারতের হয়ে অভিষেক শর্মা ২ উইকেট পান ও অর্শদীপ, দুবে, বরুন ও অক্ষর একটি করে উইকেট তুলে নিয়েছেন। ভারত আগামী ৭ ফেব্রুয়ারি আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে চলেছে।

Read Also: ‘হৃদয়ে ইন্ডিয়া….’, বয়কট করেও বেকায়দায় পাকিস্তান, বিশ্বকাপ জুড়ে ভারতের নাম বয়ে বেড়াতে হবে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *