মহারাজ-জেনিসেনের দুরন্ত বোলিংয়ে নাজেহাল ভারতের ব্যাটিং, ৭৬ রানে ম্যাচ জিতলো দঃ আফ্রিকা !! 1
IND vs SA | Image: Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর (T20 World Cup 2026) সুপার এইট পর্বে ভারত ও দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে নিলো দক্ষিণ আফ্রিকা দল। নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বড় পরাজয় পেল টিম ইন্ডিয়া। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি তাদের। ২০ রানে টপ অর্ডার ব্যাটসম্যানদের হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মিলার (David Miller)।

তিনি ৩৫ বলে ৭টি চার এবং ৩টি ছক্কায় ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মিলারকে পার্টনারশিপ গড়তে সুযোগ করে দিয়েছিলেন ডিওয়াল্ড ব্রেভিস। ২৯ বলে ৪৫ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন তিনি, তাছাড়া তরুণ তুর্কি ট্রিস্টন স্টাবস ২৪ বলে ৪৪ রানের দুরন্ত একটি ফিনিশিং নক খেলেন করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ১৮৭ রান তোলে। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন জসপ্রীত বুমরাহ। মাত্র ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। পাশাপাশি অর্ষদীপ সিং ২টি উইকেট পান।

রান তাড়া করতে এসে, ঈশান কিষান চতুর্থ বলেই খাতা না খুলে উইকেট হারিয়ে ফেলেন। অভিষেকের শূন্যর রেকর্ড ভাঙলেও তিনি ১২ বলে ১৫ রানে প্যাভিলিয়ন ফেরেন। তিলক ভার্মা ২ বলে ১ রানে আউট হয়ে যান। পাওয়ার প্লের মধ্যে ভারতও দক্ষিণ আফ্রিকার মতন তাদের টপ অর্ডার ব্যাটসম্যান হারায়। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ২২ বলে ১৮ রান বানান।

Read Also: IPL শুরুর আগেই ২৭ কোটি জলে গেল কলকাতার, রাস্তায় বসছে KKR মালিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *