বুমরাহর আগুনে স্পেলেও রক্ষা নেই! মিলার–ব্রেভিস ঝড়ে ভারতের সামনে ১৮৭ রানের পাহাড় 1

IND vs SA: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সুপার এইট মঞ্চের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে। গুরুত্বপূর্ণ এই লড়াইটা নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। কালো মাটির উইকেটে ভারতীয় দল কোনো পরবর্তন ছাড়াই মাঠে নামে। ২০২৪’এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের হিরো অক্ষর প্যাটেল – যিনি ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন তারই হলো না জায়গা। ভারতীয় দলের হয়ে বোলিংয়ের শুরুটা বেশ ভালোই করেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও অর্ষদীপ সিং (Arshdeep Singh)। ৭ বলে ৬ রানে উইকেট হারিয়ে ফেলেন কুইন্টন ডি কক, ক্যাপ্টেন এইডেন মার্করাম ৭ বলে ৪ রানে উইকেট হারিয়ে ফেলেন এবং রিয়ান রিকেলটন ৭ বলে ৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ২০ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।

ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলো দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার হয়ে হাল ধরেন বামহাতি ব্যাটসম্যান ডেভিড মিলার (David Miller)। ৩৫ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন মিলার। তাঁর ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা দেখতে পাওয়া যায় এবং ডিওল্ড ব্রেভিস ২৯ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেন। শেষের দিকে ট্রিস্টন স্টাবসের ব্যাট থেকে ২৪ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৪৪ রান বানিয়েছেন।

পাশাপাশি মার্কো জেনিসেন (২), করবিন বোশ (৫) রান বানান। ভারতের হয়ে অনবদ্য বোলিং প্রদর্শন দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ২ উইকেট পান অর্ষদীপ সিং এবং ১টি করে উইকেট তুলে নেন শিবম দুবে ও বরুণ চক্রবর্তী। নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ১৮৭ রান বানিয়েছে।

Read Also: IPL শুরুর আগেই ২৭ কোটি জলে গেল কলকাতার, রাস্তায় বসছে KKR মালিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *