IND vs SA: ভারতীয় দল তাদের সুপার এইটের মঞ্চে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চেলছে। গ্রুপ পর্যায়ে ৪ম্যাচ করেছে দুই দলই। ভারতীয় দল ২০২৪’এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর আবার একবার মুখোমুখি হতে চলেছে। তবে দুই দল নিজেদের ঘরের মাঠে একটি করে সিরিজ খেলেছিল যেখানে দুই সিরিজেই ভারত দাপট বজায় রেখেছিল। ভারতীয় দল চাইবে তাদের সুপার এইটের মঞ্চে অপরাজয়ের ধারা বজায় রাখতে। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত এই ম্যাচটি দুই দলেরই সুপার ৮ পর্বের যাত্রার সূচনা করবে। ২০২৪ সালের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি হওয়ায় এই লড়াই ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত টুর্নামেন্টে এখন পর্যন্ত টানা চারটি ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে, ঠিক একই রকম জয়ের ধারা বজায় রেখেছে দক্ষিণ আফ্রিকাও।
যদিও ভারতের ব্যাটাররা চলতি টুর্নামেন্টে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে কিছুটা সমস্যায় পড়েছে, বিশেষ করে ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) তিন ম্যাচেই খাতা খুলতে ব্যর্থ হয়েছেন। অভিষেকের ফর্ম নিয়ে চিন্তা থাকলেও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বেশি কিছু ভাবছেন না। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কথা বলতে গেলে তারাও বিশ্বকাপের মঞ্চে বেশ আত্মবিশ্বাসী। তারাও টুর্নামেন্টে অপরাজিত। আবার, দক্ষিণ আফ্রিকা আহমেদাবাদের কন্ডিশনের সঙ্গে বেশ অভ্যস্ত, কারণ তারা গ্রুপ পর্বে এই মাঠে একাধিক ম্যাচ খেলেছে। ভারত তাদের শেষ ম্যাচটি অবশ্য এই মাঠে খেলেছিল।
Read More: “আমাদের জঙ্গির মতন ব্যাবহার করেছে…” শ্রীলঙ্কার নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন উসমান তারিক !!
IND vs SA, পিচ ও আবহাওয়া রিপোর্ট

নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের কথা বলতে গেলে, এখানকার পিচ এক কথায় ব্যাটসম্যানদের কাছে ব্যাটিং স্বর্গ। যদিও এখানে বিভিন্ন ধরণের পিচ লক্ষ করা যায়। লাল মাটি ও কালো মাটির পিচ এখানে দেখতে পাওয়া যায়। লাল মাটির উইকেটে পর্যাপ্ত রান থাকে এবং কালো মাটির উইকেটে স্পিনারদের জন্য বেশ সাহায্য থাকে। বাউন্ডারি বড় হলেও (লাল মাটির উইকেটে) ব্যাটসম্যানদের জন্য পর্যাপ্ত রান থাকে।
ম্যাচের দিন আবহাওয়া থাকবে গরম ও শুষ্ক, তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ফলে পুরো ৪০ ওভারের খেলা নির্বিঘ্নে হওয়ার আশা করা যাচ্ছে। বাতাসে ৬৪% আপেক্ষিক আদ্রতা থাকবে যা খেলোয়াড়দের সমস্যায় ফেলতে পারে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে এই ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও হট স্টারের মঞ্চে দেখতে পাওয়া যাবে।