IND vs SA TOSS REPORT: টসে হারল ভারত, দঃ আফ্রিকা বিপক্ষে একাদশ নিয়ে চমক দিলেন গম্ভীর !! 1

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সুপার ৮’এর প্রথম ম্যাচে মাঠে নামল ভারতীয় দল। তাদের সামনে প্রতিপক্ষ শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা (India vs South Africa Match)। গ্রুপ পর্বের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে ব্লু ব্রিগেডরা ইতিমধ্যেই ট্রফি জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে। তবে একাদশের একাধিক সমস্যা এখনও গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চিন্তার মধ্যে রেখেছে। তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। তিলক বর্মার (Tilak Varma) ব্যাটেও রান নেই। অন্যদিকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচের কথা মাথায় রেখে আজ একাদশ সাজালেন গম্ভীর‌।

Read More: বৃষ্টিতে ভেস্তে গেল সুপার এইটের প্রথম ম্যাচ, সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা পাকিস্তানের !!

টি২০ বিশ্বকাপ ম্যাচের সময়সূচি-

IND vs SA TOSS REPORT: টসে হারল ভারত, দঃ আফ্রিকা বিপক্ষে একাদশ নিয়ে চমক দিলেন গম্ভীর !! 2
IND vs SA | Image: Getty Images

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

ম্যাচ নং: ৪৩

তারিখ: ২২/০২/২০২৬

ভেন্যু: নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়: সন্ধ্যা ৭:০০ (ভারতীয় সময়)

IND vs SA Match Preview-

ind vs pak, ভারত, টিম ইন্ডিয়া
IND vs PAK | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। এই ম্যাচে ২৯ রানে জয় পায় ব্লু ব্রিগেডরা। ব্যাট হাতে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে (India vs Namibia Match) ৯৩ রানে পরাজিত করে এগিয়ে যায়। এর সঙ্গেই ৬১ রানে পাকিস্তানকে হারিয়ে সুপার ৮’এর জায়গা নিশ্চিত করে ভারত। পাক বাহিনীদের বিরুদ্ধে ব্যাট হাতে ঈশান কিষাণ (Ishan Kishan) দুরন্ত ফর্মে ছিলেন।

গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে (India vs Netherlands Match) ১৭ রানে হারিয়ে ধারাবাহিকতা বজায় রেখেছে গৌতম গম্ভীরের দল। এই ম্যাচে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ছাপ ফেলেন শিবম দুবে (Shivam Dube)।‌ অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও গ্রুপ পর্বে দুরন্ত ফর্মে ছিল। গ্ৰুপ পর্বে তারাও অপরাজিত থেকে সুপার ৮’এ জায়গা করে নিয়েছে। এই পর্বে প্রোটিয়ারা নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের মতো শক্তিশালী দলকে পরাজিত করেছে।

টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকার।

ভারতের একাদশ-

অভিষেক শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং

দক্ষিণ আফ্রিকার একাদশ-

কুইন্টন ডি কক (উইকেটকিপার), রয়্যান রিকেলটন, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, করবিন বশ, কাগিসো রাবাডা

Read Also: গিলের ঘর ভেঙে সারার সঙ্গে প্রেমে মজেছেন অভিষেক শর্মা, বিশ্বকাপের মধ্যেই শুরু চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *