টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ (T20 World Cup 2026) বহুল প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান ম্যাচ (IND vs PAK) শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি রয়েছে। বিগত কয়েকদিন ধরেই এই ম্যাচ নিয়ে বেশ চর্চা চলছিল সংবাদমাধ্যম জুড়ে আসলে বিশ্বকাপের আগে পাকিস্তান দল ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল। তবে পরে আবার আইসিসির চাপে পাকিস্তান এই ম্যাচ খেলতে রাজি হয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে জল ঘোলা এখনও কমেনি। আজকের ম্যাচটি কলম্বোর খ্যাতনামা আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে।ভারতীয় দল শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে এবং তাদের অনুশীলনও সেরে ফেলেছে। তবে, ম্যাচ শুরুর আগে বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে বলে দাবি জানিয়েছে আবহাওয়া দপ্তর।
প্রসঙ্গত, ম্যাচ শুরুর ঠিক আগের এক ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। শ্রীলঙ্কা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার প্রভাবে প্রায় ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে প্রায় ৫.১ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এরপর ৭টা থেকে ১০টার মধ্যে বৃষ্টি কিছুটা কমে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। যদি আবহাওয়া এমন থাকে তাহলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থামলে অবশ্য কম ওভারের ম্যাচ দেখতে পাওয়া যেতে পারে।
Read More: IND vs PAK: বাদ তিলক-জসপ্রীত-রিঙ্কু, পাকিস্তানের বিপক্ষে চমকে দেওয়া ভারতীয় একাদশ সাজাচ্ছেন গৌতম গম্ভীর !!
বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে আজকের মহরণ

এই পরিস্থিতি যদি সত্যি হয়, তাহলে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রবল—অথবা বড়জোর খুব সংক্ষিপ্ত একটি ম্যাচ দেখা যেতে পারে। অবশ্য ম্যাচ শুরুর সময়ের কাছাকাছি বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে অধিকাংশ আবহাওয়া মডেলই দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে অন্তত ৫০–৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা বলছে। ফলে দর্শকদের মানসিকভাবে দেরি বা খেলা বন্ধ হওয়ার জন্য প্রস্তুত থাকতেই হচ্ছে। যদিও দিনের আগের ভাগে বৃষ্টির ঝুঁকি বেশি, তবু ম্যাচ চলাকালীন সময়জুড়েও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা থাকছে। বর্তমানে ভারত ও পাকিস্তান – দু’দলই দুই ম্যাচে চার পয়েন্ট করে নিয়ে সমান অবস্থানে রয়েছে। ভারত গ্রুপের শীর্ষে রয়েছে এবং পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে।
আজকের ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে দুই দল এক পয়েন্ট করে পাবে, যা তাদের সুপার এইট পর্বে ওঠা নিশ্চিত করে দেবে। বৃষ্টির কারণে অবশ্য ম্যাচের জন্য ৬০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ রাখা হয়েছে। তাছাড়া প্রেমাদাসা স্টেডিয়ামে রয়েছে অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং অভিজ্ঞ গ্রাউন্ড স্টাফদের বিশেষ প্রস্তুতি, যা কলম্বোর বৃষ্টি সামলাতে যথেষ্ট কার্যকর। অন্যদিকে ভারত বনাম পাকিস্তান ম্যাচের (IND vs PAK) কথা বলতে গেলে এশিয়া কাপের মঞ্চে তিনবার মুখোমুখি হয়েছিল দল দুটি ভারত, সেই তিনবারেই পাকিস্তানকে পরাস্ত করতে সক্ষম হয়েছিল ভারত। এবারেও টিম ইন্ডিয়া চাইবে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে।