সহজ সমাধানেই খুলবে দরজা, বয়কট নয় এই পথেই পাকিস্তান খেলবে ভারতের বিপক্ষে !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কিনা। এই দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকার কারণে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় না‌। ফলে যখন ব্লু ব্রিগেডরা এবং পাক বাহিনী কোনো টুর্নামেন্টে মুখোমুখি হয় ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। বিশ্বকাপের আগে পিসিবি (PCB) সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারতীয় দলের বিপক্ষে মাঠে নামবে না। এই কারণে বর্তমানে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতি থেকে সহজেই সমাধান মিলবে বলে খবর সামনে এল।

Read More: “রাস্তায় বসতে হবে এখন..”, বিশ্বকাপে ভারতকে বয়কটের সিদ্ধান্তের পর করুণ সুর বোর্ড চেয়ারম্যানে !!

জটিলতা সৃষ্টি করেছে পাকিস্তান-

টিম ইন্ডিয়া, bcci, ind vs pak
IND vs PAK | Image: Getty Images

আইপিএল (IPL 2026) থেকে মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) বাদ পড়ার পর বিষয়টি ভালো চোখে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে আসন্ন বিশ্বকাপের জন্য টাইগার বাহিনীদের তারা ভারতে পাঠাবে না। নিরাপত্তার অভাব দেখিয়ে আইসিসি (ICC)’এর কাছে দরবার পর্যন্ত করে। কিন্তু নিরপেক্ষ ভেন্যু দেওয়া সম্ভব নয় বলেই স্পষ্ট করে জানিয়ে দেয় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। ভোটাভুটির মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়।

পুরো যাত্রাপথে টাইগার বাহিনীদের পাশে দাঁড়িয়ে ছিল পাকিস্তান। লিটন দাসরা (Litton Das) বাদ হওয়ার পর মহসিন নকভিরা‌ (Mohsin Naqvi) টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে পারে বলে খবর সামনে এসেছিল। তবে আসন্ন টি-টোয়েন্টির মহাযুদ্ধে সালমান আলী আগারা (Salman Ali Agha) মাঠে নামলেও তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই বিতর্কিত পদক্ষেপ বর্তমানে রীতিমতো সমালোচনার মুখে পড়েছে।

এই পথে হাঁটলেই মিলবে সমাধান-

টিম ইন্ডিয়া, t20 world cup 2025
IND vs PAK | Image: Getty Images

ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচের দিকে সবসময় ক্রিকেট ভক্তদের বিশেষ নজর থাকে‌। এই ম্যাচগুলি থেকে বিপুল পরিমাণ আর্থিক উপার্জন করে থাকে আয়োজকরা। ফলে আইসিসি কোনোভাবেই ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ ভেস্তে যাক চাইছে না। তারা ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছে যে সালমান আলী আগারা (Salman Ali Agha) যদি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে তাহলে সেটা ক্রিকেটীয় স্বার্থের পক্ষে খুবই ক্ষতিকারক। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই সমস্যার সমাধান করা সম্ভব।

প্রথমত মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে খেলার সুযোগ করে দিতে হবে। বিসিসিআই (BCCI)’কে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। দ্বিতীয়ত বাংলাদেশকে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের জায়গা ফিরিয়ে দিতে হবে। তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে আইসিসিকে (ICC)। এরপরই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে বলেই মনে করা হচ্ছে।

Read Also: বিশ্বকাপের নতুন দল ঘোষণা করলো BCCI, গম্ভীরের ‘চোখের বালি’ পেলেন নো-এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *