IND vs NZ T20 WORLD CUP 2026 FINAL: পয়া মাঠ, সাথে বৃষ্টির ‘শনি’ সংকেত! ভারত–কিউই ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে ট্রফি? 1

IND vs NZ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর মঞ্চে মেগা ফাইনাল ম্যাচটি টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টিম ইন্ডিয়া তাদের তৃতীয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই চালাবে। নিউজিল্যান্ড দলের কথা বলতে গেলে তারাও এই বিশ্বকাপের মঞ্চে বেশ আগ্রাসী ক্রিকেট খেলছে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মতন অপরাজিত দলকে পরাস্ত করেছিল নিউজিল্যান্ড। এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে পরাস্ত করেনি টিম ইন্ডিয়া। দুই দল বিশ্বকাপ টি-টোয়েন্টির মঞ্চে মোট তিনবার মুখোমুখি হয়েছে যেখানে কেউই বাহিনী তিনবারেই ভারতকে হারিয়েছে। যে কারণে আজকের ম্যাচটি অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে টিম ইন্ডিয়ার কাছে, শুধু টিম ইন্ডিয়া নয় ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের কাছেও একটি অগ্নিপরীক্ষা হতে চলেছে।

IND vs NZ, T20 WORLD CUP 2026 FINAL PITCH REPORT

IND vs nz, WORLD CUP 2023, ipl 2025
Narendra Modi Cricket Stadium | IMAGE: GETTY IMAGES

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচটি হতে পারে বেশ রানবহুল। কারণ এই ম্যাচের জন্য যে পিচ প্রস্তুত করা হয়েছে, সেটি লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি একটি বিশেষ হাইব্রিড পিচ। সূত্রের দাবি, এখানে প্রায় ৭০ শতাংশ লাল মাটি এবং ৩০ শতাংশ কালো মাটি ব্যবহার করা হয়েছে। এই ধরনের পিচ সাধারণত ভালো বাউন্স ও গতি তৈরি করে, ফলে ব্যাটাররা স্বচ্ছন্দে আক্রমণাত্মক শট খেলতে পারেন।লাল মাটি বেশি ব্যাবহারের জন্য ব্যাটারদের জন্য বড় রান করা সহজ হয়ে দাঁড়াবে। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারী মাত্রায় শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে স্পিনারদের ক্ষেত্রে বল ঠিকভাবে গ্রিপ না করার সমস্যা দেখা দিতে পারে। এই কারণেই অনেক সময় টস জয়ী দল পরে ব্যাট করে রান তাড়া করার সিদ্ধান্ত নিতে চায়।

IND vs NZ, T20 WORLD CUP 2026 FINAL WEATHER

আজকের ম্যাচে সর্বাধিক ৩৮ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে রাতের বেলা তাপমাত্রা কমে ২১ ডিগ্রিতে নেমে আসবে। ঘন্টায় ৮ কিলোমিটার বেগে বাতাস বইবে এবং বাতাসে ২১ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকার সম্ভাবনা রয়েছে। যদিও আজকের ম্যাচে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া নাতিশীতোষ্ণ প্রকৃতির থাকার জন্য আজকের ম্যাচটিতে খেলোয়াড় ও দর্শক উভয়ই ম্যাচটি উপভোগ করবে।

দুই দলের সম্ভাব্যরূপ একাদশ

ভারত – অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক) হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং।

নিউজিল্যান্ড- টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাককনচি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

Read Also: TOP 3: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ব্যর্থ হবে টিম ইন্ডিয়া, এই ৩ কারণ দিচ্ছে প্রমান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *