নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রানের ঝড়! ফাইনালে নিউজিল্যান্ডের সামনে ২৫৫ রানের লক্ষ্য 1

IND vs NZ: ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে। আজকের ম্যাচে ভারতীয় টপ অর্ডার দুরন্ত ব্যাটিং নমুনা দেখিয়েছে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান বানিয়ে ফেলেছে। অবশেষে মেগা ফাইনালে ব্যাট হাতে রান এসেছে অভিষেক শর্মার (Abhishek Sharma) ব্যাট থেকে। মাত্র ১৮ বলেই হাফ সেঞ্চুরি হাঁকান অভিষেক। শেষমেষ ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান বানান অভিষেক। মেগা ফাইনালে ২৪৭.৬২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। ওপেনিং জুটিতে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার মধ্যে ৯৮ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। অষ্টম ওভারের প্রথম বলে রাচিন রবীন্দ্র অভিষেককে প্যাভিলিয়নে ফেরান। এরপর ব্যাটিং করতে আসেন ঈশান কিষান (Ishan Kishan)।

রানের পাহাড় তুলে ফেললো টিম ইন্ডিয়া

Ind vs nz
Sanju Samson and Abhishek Sharma | Image: Getty Images

সঞ্জু স্যামসনের সঙ্গে জুটি বেঁধে ১০৫ রান বানিয়ে ফেলে। আজকের ম্যাচেও (IND vs NZ) দুরন্ত ব্যাটিং প্রদর্শন করেছেন সঞ্জু স্যামসন। ৪৬ বলে ৫টি চার এবং ৮টি ছক্কায় ৮৯ রানের ইনিংস খেলেন। তাছাড়া, ঈশান কিষান ২৫ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন। ১৬তম ওভারে বোলিং করতে আসেন জেমস নিশাম (James Neesham) এবং তিনি একই ওভারে তিন উইকেট তুলে নেন। নিশামের ওভারে সঞ্জু ও ঈশানের সাথে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও উইকেট হারিয়ে ফেলেন।

Read More: “ওর পা ধুয়ে জল খাওয়া উচিত…” বুমরাহের প্রশংসায় পঞ্চমুখ চাহাল, করলেন এই মন্তব্য !!

সূর্যকুমার খাতা খুলতেই ব্যর্থ হন। একই ওভারে তিন উইকেট হারিয়ে চাপের মুখে দেখা গিয়েছিল ভারতকে। হার্দিক পান্ডিয়াও ব্যাট হাতে খুব একটা রান বানাতে পারেননি। ১৩ বলে ১টি চার ও ১টি ছক্কায় মাত্র ১৮ রান বানাতে সক্ষম হয়েছিলেন। শেষদিকে তিলক ভার্মা ৬ বলে ৮ এবং শিবম দুবে ৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৬ রান বানিয়ে ভারতকে একটি দুর্দান্ত জায়গায় পৌঁছে দেন। নিউজিল্যান্ডের হয়ে নিশাম ৩টি, রাচিন রবীন্দ্র ১টি এবং ম্যাট হেনরি ১টি উইকেট নেন।

Read Also: “আমি তোমার মতো পা চেটে সুযোগ..”, কাইফকে ব্যক্তিগত আক্রমণ করে বিতর্কে মহম্মদ আমির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *