অক্ষর-বুমরাহ'এর ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ জয় করে ইতিহাস ভারতের !! 1

আইসিসির (ICC) অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের দাপট অব্যাহত ছিল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ইনিংস থেকে জ্বলে উঠেছিল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। ব্যাট হাতে দৃষ্টান্ত তৈরি করেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। পিছিয়ে ছিলেন না ঈশান কিষাণ‌ও (Ishan Kishan)। ফলে ২৫৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় ব্লু ব্রিগেডরা। এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় কিউই বাহিনী। বল হাতে অক্ষর প্যাটেল (Axar Patel) থেকে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) জ্বলে ওঠেন। ফলে শেষ পর্যন্ত ভারতীয় দল দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ইতিহাস তৈরি করল।

Read More: TOP 3: এই ৩ কারণে ভারতীয় দল এই বছর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয় করবে !!

ভারতের বিধ্বংসী ব্যাটিং-

অক্ষর-বুমরাহ'এর ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ জয় করে ইতিহাস ভারতের !! 2
IND vs NZ | Image: Getty Images

আজ ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। দুজনে মিলে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ৪৩ বলে ৯৮ রানের পার্টনারশিপ গড়েন তারা। ২১ বলে ৫২ রান আসে অভিষেকের ব্যাট থেকে। তিনি ৬ টি চার এবং ৩ টি ছক্কা হাঁকান। এরপর ঈশান কিষাণের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন সঞ্জু। এই তারকা ওপেনার ৪৬ বলে ৮৯ রান করে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। ৮ টি ছয় এবং ৫ টি চার মেরে জ্বলে উঠেছিলেন। অন্যদিকে ঈশানের ব্যাট থেকে আসে ২৫ বলে ৫৪ রান।

তিনি ৪ টি চার এবং ৪ টি ছক্কা হাঁকিয়ে চাপ সৃষ্টি করেছিলেন গুরুত্বপূর্ণ সময়। তবে এরপর ব্যাট হাতে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মতো তারকা ব্যাট হাতে রীতিমতো হতাশ করেন। ভারতের রানের গতি একসময় ধীর হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত শিবম দুবের (Shivam Dube) ৮ বলে অপরাজিত ২৬ রানে ভর করে ভারত বড় লক্ষমাত্রা দেয়। প্রথম ইনিংসে ব্লু ব্রিগেডরা ৫ উইকেটে হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছিল। কিউইদের হয়ে একমাত্র বল হাতে চাপ সৃষ্টি করেছিলেন জেমেস নিশাম (James Neesham)। তিনি ৩ উইকেট সংগ্রহ করে প্রভাব ফেলার চেষ্টা করেন।

লড়াই চালায় নিউজিল্যান্ড-

অক্ষর-বুমরাহ'এর ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ জয় করে ইতিহাস ভারতের !! 3
IND vs NZ | Image: Getty Images

এই বিশাল রান তাড়া করতে নেমে প্রথম থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ওপেনার টিম সেইফার্ট (Tim Seifert) ২৬ বলে ৫২ রান করলেও অপর ওপেনার ফিন অ্যালেন (Finn Allen) মাত্র ৭ বলে ৯ রান করে মাঠ ছাড়েন। এরপর রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) এবং গ্লেন ফিলিপস‌ও (Glenn PhilIips) সম্পূর্ণ ব্যর্থ হন। রাচিন ১ রান করে এবং ফিলিপস মাত্র ৫ রান করে মাঠ ছাড়েন। টপ অর্ডারে ফাটল ধরিয়ে ছিলেন অক্ষর প্যাটেল।

সঙ্গে জসপ্রীত বুমরাহের দুরন্ত বোলিং‌ও দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেয়। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ টি উইকেট সংগ্রহ করে নেয়। অন্যদিকে অক্ষর ৩ ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট‌‌। একমাত্র শেষের দিকে নিউজিল্যান্ডের হয়ে অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) ৩৫ বলে ৪৩ রান সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। তবে এই লড়াই কাজে আসেন। নিউজিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। ৯৬ রানে জয় ছিনিয়ে নিয়ে ভারতীয় দল নতুন ইতিহাস তৈরি করল। প্রথম দল হিসেবে পরপর দুবার ব্লু ব্রিগেডরা ট্রফি জয় করে রেকর্ড তৈরি করেছে।

Read Also: অপয়া দাগ মুছতে অদ্ভুত সিদ্ধান্ত ভারতীয় দলের, ভাগ্য পরিবর্তন করে ট্রফি জয় করতে মরিয়া গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *