রাহুলের সেঞ্চুরিও কাজে লাগল না, ইয়ং–ফিলিপসের দাপটে দ্বিতীয় ওডিআইয়ে ভারতের বিরুদ্ধে জয় নিউজিল্যান্ডের !! 1

ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্যে পরিসমাপ্তি ঘটলো দ্বিতীয় ওডিআই ম্যাচের। জমজমাট লড়াইয়ে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমান গিল (Shubman Gill) সাবধানে ইনিংস শুরু করলেও বড় জুটি গড়তে পারেননি। পাওয়ারপ্লের প্রথম ১০ ওভারে ভারত তোলে ৫৭ রান। ভারতের ইনিংসে ভারতের সবচেয়ে বড় ভরসা ছিলেন কেএল রাহুল (KL Rahul)। ৯২ বলে অপরাজিত ১১২ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাছাড়া, ভারতের হয়ে অধিনায়ক শুভমান গিল ৫৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রোহিত শর্মা (২৪) ও বিরাট কোহলি (২৩) দ্রুত আউট হয়ে যান।

৭ উইকেটে জয় ছিনিয়ে নিলো নিউজিল্যান্ড

Ind vs nz
Daryl Mitchell | Image: Getty Images

নিচের দিকে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও নীতিশ রেড্ডিরাও (Nitish Reddy) বড় রান বানাতে সক্ষম হননি। যে কারণে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৮৪ রান। নিউজিল্যান্ডের হয়ে ক্রিস্টিয়ান ক্লার্কে ৩ উইকেট নিয়ে নজর কাড়েন। জবাবে ব্যাটিং করতে এসে, ডেভন কনওয়ে শুরুতেই উইকেট হারিয়ে ফেলেন। ২১ বলে ১৬ রান বানান, ২৪ বলে ১০ রান বানান হেনরি নিকলস। ৯৮ বলে ৭টি চারের বিনিময়ে ৮৭ রান বানান উইল ইয়ং। দলের হয়ে সর্বাধিক ১১৭ বলে ১১ চার ও ২টি ছক্কায় ১৩১ রান বানান এবং ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপস (Glenn Philips)। ৪৭.৩ ওভারে নিউজিল্যান্ড জয় ছিনিয়ে নেয়।

ভারতের হয়ে একটি করে উইকেট পেয়েছেন হার্ষিত রানা (Harshit Rana), কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ। এই জয়ের সাথে সাথে সিরিজে ১-১ ব্যাবধানে সমতায় ফিরলো নিউজিল্যান্ড। সিরিজের শেষ ম্যাচটি রবিবার ১৮ জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত হবে। খাতা কলমে ভারতের তুলনায় অনেকাংশই দুর্বল দল নিউজিল্যান্ড তবে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ভারতকে নাস্তানাবুদ করতে সক্ষম হয়েছে তারা। উভয় দল চাইবে তৃতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিতে। যে কারণে সিরিজের শেষ ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে খেলোয়াড়দের পাশাপাশি ভক্তদের কাছেও।

Read Also: “এটা দেশের লজ্জা..”, BBL’এ রিজ‌ওয়ানের রিটায়ার্ড আউট নিয়ে বিস্ফোরক মন্তব্য শহিদ আফ্রিদির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *