IND vs NZ: নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত একটি জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ব্যাটিংয়ে দাপট দেখাল ভারতীয় দল। শুরুতে সঞ্জু স্যামসন (Sanju Samson) ও ঈশান কিষাণ (Ishan Kishan) ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে দুর্দান্ত ইনিংস খেলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন এবং সূর্যকুমার যাদবের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন। প্রথম ম্যাচেই অভিষেকের ৩৫ বলে ঝোড়ো ৮৪ রান ভারতকে বড় স্কোরের পথে নিয়ে যায়। অভিষেকের ব্যাট থেকে এসেছে ৫টি চার ও ৮টি ছক্কা।
রানের পাহাড় লক্ষমাত্রা রাখে ভারত

মাঝের ওভারে সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়া দলের রান এগিয়ে নিয়ে যান। ক্যাপ্টেন স্কাই ২২ বলে বানিয়েছেন ৩২, হার্দিকের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২৫ এবং শেষের দিকে শিবম দুবে (৯), অক্ষর প্যাটেল (৫) ব্যাতিত ঝড়ো ব্যাটিং উপহার দেন রিঙ্কু সিং (Rinku Singh)। পুরনো ছন্দে ফিরে দ্রুত রান তোলেন এবং অপরাজিত থাকেন। ২০ বলে ৪৪ রান বানান রিঙ্কু। নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেটে ২৩৮ রান তোলে, যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর।
Read More: “খেলা ছেড়ে ঘাস কাট..”, নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ ঈশান কিষাণকে কটাক্ষ নেটিজেনদের !!
রান তাড়া করতে এসে, দ্বিতীয় ওভারের মধ্যেই দুই উইকেট হারায় কিউইরা। ডেভন কনওয়ে (০) এবং রাচিন রবীন্দ্র (১) রানে প্যাভিলিয়নে ফেরেন। টিম রবিনসন (২১), চ্যাপম্যান (৩৯), মিচেল (২৮), স্যান্টনার (২০*) রান করে বানান। দলের হয়ে দূরন্ত ও ঝড়ো ব্যাটিং করেছেন গ্লেন ফিলিপস (Glenn Philips)। ৪০ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড ৭ উইকেটে ১৯০ রান বানিয়েছে এবং ভারতের হয়ে দুই উইকেট পেয়েছেন শিবম দুবে ও বরুণ চক্রবর্তী। ১টি করে উইকেট পেয়েছেন অর্ষদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। প্রথম ম্যাচ জিতে ভারত ১-০ ব্যাবধানে এগিয়ে গেল।