নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ বিশ্বকাপের (T20 WC 2026) গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ভারতীয় দল। নেদারল্যান্ডের (India vs Netherlands Match) বিপক্ষে এই ম্যাচেও সহজে জয় ছিনিয়ে নেবে ব্লু ব্রিগেডরা বলেই ভক্তরা মনে করছিলেন। কিন্তু প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চাপের মুখে পড়ে গিয়েছিল সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। টপ অর্ডার আজ সম্পূর্ণ ব্যর্থ হয়ে মাঠ ছাড়ে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ধরেন শিবম দুবে (Shivam Dube)। তার ব্যাটিং’এ হাত ধরে লড়াইয়ে ফেরে গৌতম গম্ভীরের দল। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে লড়াই চালায় নেদারল্যান্ডস।
Read More: রাজস্থান ছাড়ছেন যশস্বী জয়সওয়াল, এবার KKR’এর হয়ে সামলাবেন নতুন দায়িত্ব !!
ব্যর্থ ভারতীয় টপ অর্ডার-

আজ ভারতের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে এসেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ঈশান কিষাণ (Ishan Kishan)। তবে দুজনে মিলে স্কোরবোর্ড বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। প্রথম ওভারেই অভিষেককে শূন্য রানে আউট করে জ্বলে ওঠেন আরিয়ান দত্ত (Aryan Dutt)। এই বোলার ঈশান কিষাণকে আউট করে মাঠের বাইরে পাঠিয়ে দেন। ঈশান করেন ৭ বলে ১৮ রান। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তিলক বর্মা (Tilak Varma) এবং সূর্যকুমার যাদব জুটি বাঁধার চেষ্টা করেন। তবে তারও ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন। তিলক ফেরেন ২৭ বলে ৩১ রান করে। সূর্যকুমার যাদব করেন ২৮ বলে ৩৪ রান।
শিবম দুবের দুরন্ত ইনিংস-

চাপের মুখে দাঁড়িয়ে দলকে লড়াইয়ে ফেরান শিবম দুবে (Shivam Dube)। তিনি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। দুজনে মিলে ৩৫ বলে ৭৬ রান করে দলের আত্মবিশ্বাস ফেরান। ৩১ বলে ৬৬ রান করেন শিবম। তার ব্যাট থেকে ৪ টি চার এবং ৬ টি ছয় আসে। পান্ডিয়া করেন ২১ বলে ৩০ রান। এর ফলে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। নেদারল্যান্ডের হয়ে লোগান ভ্যান বিক (Logan van Beek) ৩ টি উইকেট এবং আরিয়ান দত্ত ২ টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন।
নেদারল্যান্ডসের দুরন্ত লড়াই-

নেদারল্যান্ডসের হয়ে আজ ওপেনিং করতে আসেন ম্যাক্স ও’ডাউড (Max O’Dowd) ও মাইকেল লেভিট (Micheal Livett)। তারা প্রথম পাওয়ার প্লেতে প্রভাব ফেলার চেষ্টা করেছিলেন। মাইকেল ২৩ বলে ২৪ রানের ইনিংস খেলেন। ও’ডাউডের ব্যাট থেকে আসে ১৮ বলে ২০ রান। এরপর অভিজ্ঞ ব্যাস ডি লিড (Bas De Leede) ২৩ বলে ৩৩ রান করে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেন। কলিন অ্যাকারম্যানের (Colin Ackemenn) ব্যাট থেকে এসেছে ১৫ বলে ২৩ রান।
এরপর আর কেউ ব্যাট হাতে ভরসা দিতে পারেননি। ফলে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানে পৌঁছায় নেদারল্যান্ডস। ফলে ১৭ রানে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। ভারতের হয়ে আজ বোলিং আক্রমণে জ্বলে উঠেছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। তিনি ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন। ২ টি উইকেট পেয়েছেন শিবম দুবে।