অভিষেক-ঈশান ব্যর্থ, দুবের ঝড়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ফিরল টিম ইন্ডিয়া !! 1

গ্রুপ পর্যায়ে ৩৬তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত এবং নেদারল্যান্ডস (IND vs NED)। ভারতীয় দলের কাছে এই ম্যাচটি খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও ভারতীয় দল আজকের ম্যাচে ভারত তাদের বেঞ্চ শক্তি পরীক্ষা করে নিচ্ছে। আজকের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে (Axar Patel) এবং কুলদীপ যাদব। দলে এন্ট্রি নিয়েছেন ওয়াসিংটন সুন্দর এবং অর্ষদীপ সিং। আজকের ম্যাচে অবশেষে টস ভাগ্য ছিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি।

টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে শুরুটা একেবারেই ভালো করেনি টিম ইন্ডিয়া। অভিষেক শর্মা আবার একবার খাতা খুলতে ব্যর্থ হলেন। অভিষেক ৩ বলে ০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ইনফর্ম ঈশান কিষান ৭ বলে ১৮ রানে উইকেট হারিয়ে ফেলেন। মিডল অর্ডারে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদবের মধ্যে ২৮ বলে ৩০ রানের পার্টনারশিপ হয়েছিল। তিলক ২৭ বলে ৩১ রানে প্যাভিলিয়নে ফেরেন। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ২৮ বলে ৩৪ রানে উইকেট হারিয়ে ফেলেন। ১১০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে কিছুটা হলেও সমস্যায় পড়তে দেখা গিয়েছে ভারতীয় দলকে।

কঠিন সময়ে দলের দায়িত্ব সামলেছিলেন দলের দুই অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বিশ্বকাপের মঞ্চে প্রথম হাফ সেঞ্চুরি দেখা গিয়েছে দুবের ব্যাট থেকে। ৩১ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলেন দুবে। ২১ বলে ৩০ রান বানান হার্দিক ও শেষে ৩ বলে ৬ রান বানিয়ে রিঙ্কু ভারতের স্কোরকে ১৯৩ রানে পৌঁছে দিয়েছেন।  অন্যদিকে নেদারল্যান্ডসের হয়ে, আরিয়ান দত্ত, বাস ডি লিড ও কাইল ক্লাইন ২টি করে উইকেট নিয়েছেন ও কলিন অ্যাকারম্যান ১ উইকেট নিয়েছেন। নেদারল্যান্ডসকে জিততে গেলে ভারতের ইনফর্ম বোলিং লাইন আপের সামনে ১৯৪ রান তাড়া করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *