IND vs NAM: দিল্লিতে টিম ইন্ডিয়ার পরীক্ষা, নামিবিয়ার বিরুদ্ধে এই ছকে বাজিমাত করতে মোরিয়া স্কাই বাহিনী !! 1

IND vs NAM: মুম্বইয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে শুরুটা একেবারেই ভালো হয়নি টিম ইন্ডিয়ার। ১০০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় ভারত। ভারতীয় দলের হয়ে অভিষেক শর্মা, ঈশান কিষাণ, তিলক বর্মা, শিবম দুবে, রিঙ্কু সিং এবং হার্দিক পান্ডিয়ার মতো বড় নামেরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। ভক্তরা ভারতীয় ব্যাটসম্যানদের থেকে বড় রান দেখতে চেয়েছিল তবে জলদি উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দলকে দিশেহারা মনে হচ্ছিল। কেবলমাত্র ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ভারতীয় ইনিংসে অক্সিজেন যোগান দেন। সূর্যকুমার যাদবের ৮৪ রানের ইনিংসে ভারত ১৬১ রান বানাতে সক্ষম হয়েছিল, রান তাড়া করতে এসে ১৩২ রানে গুটিয়ে গিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। ভারতের বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নজর কাড়েন।

এবার ভারতের নজর নামিবিয়ার দিকে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আরও সংহত ব্যাটিং পারফরম্যান্স দেখাতে মরিয়া থাকবে স্কাইয়ের নেতৃত্বাধীন দল। নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ, ভারতীয় দলের তারকা ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা এই ম্যাচে উপলব্ধ থাকতে পারবেন না বলেই সূত্রের দাবি। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি, তার জায়গায় সঞ্জু সামসনকে খেলতে দেখা যেতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্রামে থাকা জসপ্রীত বুমরাহও (Jasprit Bumrah) একাদশে ফিরতে পারেন, যা ভারতের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। সামনে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ, তাই এই ম্যাচেই নিজেদের দুর্বলতা শুধরে নিতে চাইবে ভারত।

READ MORE; ‘জানি ওরা পাল্টি খাওয়া মাল..’, ভারত-পাক ম্যাচ নিয়ে বিতর্কের মধ্যে কটাক্ষ ছুঁড়ে দিলেন হরভজন সিং !!

IND vs NAM, অরুন জেটলি স্টেডিয়াম পিচ ও আবহাওয়া রিপোর্ট

Arun Jaitley Stadium, world cup 2023, ipl 2025,ind vs NAM
Arun Jaitley Stadium | Image: Twitter

ভারত ও নামিবিয়ার মধ্যে এই ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। দিল্লির এই স্টেডিয়ামের কথা বলতে গেলে এখানকার পিচ সাধারণত ব্যাটসম্যানদের সহায়ক হিসেবে পরিচিত। এই উইকেটে ভালো বাউন্স দেখতে পাওয়া যায়, তাছাড়া ম্যাথ বাকি মাঠের তুলনায় অনেকটাই ছোট। তবে এবারের বিশ্বকাপে দিল্লিতে বেশি স্পিন দেখতে পাওয়া যাচ্ছে যা ব্যাটসম্যানদের চিন্তার বিষয় হয়ে উঠতে পারে। পিচ স্পিনার সহায়ক হলে ব্যাটসম্যানরা একটু হলেও বিপাকে পড়বেন জিতবে অরুন জেটলি স্টেডিয়ামের নিয়মিত পিচ হলে এখানে ব্যাটসম্যানরা মজা করে রান বানাবে।

অন্যদিকে আবহাওয়ার কথা বলতে গেলে, সকাল ত্থেকে কুয়াশা ভরা আবহাওয়া লক্ষ করা যাবে এবং তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির পাশাপাশি। বায়ুর মানও অস্বাস্থ্যকর থাকার পূর্বাভাস রয়েছে। বিকেলে তাপমাত্রা বেড়ে ২৫ ডিগ্রিতে পৌঁছাবে, আর সন্ধ্যায় তা নেমে আসবে ১৫ ডিগ্রিতে। সারাদিন ও রাত জুড়ে হালকা কুয়াশা ও দূষণের প্রভাব থাকতে পারে।

IND vs NAM, কিভাবে ও কোথায় দেখবেন এই ম্যাচ ?

২০২৬ টি-টোয়েন্টি কাপের ভারত বনাম নামিবিয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন টিভি চ্যানেলে। এছাড়া, IND vs NAM ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার (Jio Hotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে।

IND vs NAM, দুই দলের একাদশ

ভারত- ইশান কিষাণ (উইকেট কিপার), সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), শিবম দুবে, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

নামিবিয়া- লরেন স্টিনক্যাম্প, জ্যান ফ্রাইলিংক, জান নিকোল লোফটি-ইটন, গেরহার্ড ইরাসমাস (ক্যাপ্টেন), জেজে স্মিট, জেন গ্রিন (উইকেট কিপার), রুবেন ট্রাম্পেলম্যান, ডিলান লেইচার, ম্যাক্স হেইঙ্গো, মালান ক্রুগার, বেন শিকংগো, জ্যাক বাল্‌স।

READ ALSO; বিশ্বকাপের মাথায় চিন্তার ভাঁজ, গুরুতর চোটে আক্রান্ত তারকা খেলোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *