IND vs NAM: দিল্লিতে উঠলো ঈশান-হার্দিকের ব্যাটিং ঝড়, নামিবিয়াকে ২১০ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া !! 1

IND vs NAM: টি-টোয়েন্টি ফরম্যাটে আরেকটি দাপুটে ইনিংস উপহার দিল ভারতীয় দল। আজ নামিবিয়র বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে টিম ইন্ডিয়া। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতের শুরুটা বেশ ভালোই হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণে অভিষেক শর্মা (Abhishek Sharma) আজকের ম্যাচে অনুপস্থিত। সাথে অবশ্য বিশ্রামে রাখা হয়েছে মোহাম্মদ সিরাজকে। তার বদলে দলে ফিরেছেন বুমরাহ।

মারকুটে ব্যাটিংয়ে বড় লক্ষমাত্রা রাখলো ভারত

Ind vs nan
Hardik Pandya and Shivam Dube | Image: Getty Images

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তুলে নামিবিয়ার (IND vs NAM) সামনে পাহাড়প্রমাণ ২১০ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো মেন ইন ব্লু। শুরুটা আগ্রাসী হলেও শেষটা খুব একটা ভালো হলো না। ওপেনিংয়ে নেমেই ঝড় তোলেন উইকেটকিপার ব্যাটার ঈশান কিশান (Ishan Kishan)। মাত্র ২৪ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৫৪.১৭। অভিষেক আজকের ম্যাচে অনুপস্থিত থাকলেও  ঈশান ও সঞ্জু দ্রুত সূচনাটা দেন এবং পাওয়ার প্লের ভিতর তিলকের সঙ্গে পার্টনারশিপ করে ৮৬ রান জুড়ে দিয়েছিল ভারত।

মধ্য ওভারে দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও শিবম দুবে (Shivam Dube)। হার্দিকের ২৮ বলে ৫২ রানের ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা। শুরুতে সঞ্জু স্যামসন খেলেন ৮ বলে ২২ রানের কার্যকর একটি ইনিংস। তিলক (২৫), দুবে (২৩) ও স্কাই (১২) রান বানাতে সক্ষম হয়েছেন। তবে শেষের দিকে রিঙ্কু সিং ও অক্ষর প্যাটেল তেমন প্রভাব ফেলতে পারলেন না। শেষ চার ওভারে ভারত মাত্র ২৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, নামিবিয়ার (IND vs NAM) বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্যাপ্টেন গেরহার্ড এরাসমাস। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। পাশাপাশি, বার্নার্ড স্কলৎস ও বেন শিকোঙ্গো একটি করে উইকেট পান।

Read Also: “ভারতের ঘুম উড়িয়ে দেব..”, সূর্যকুমারদের বিপক্ষে নামার আগেই হুংকার দিলেন উসমান তারিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *