সঞ্জু-দুবের ঝড়ে রান-পাহাড়, ইংল্যান্ডের সামনে ২৫৩ ছুড়ে দিল ভারত !! 1

IND vs ENG: ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছে। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তবে, তাঁর নেওয়া এই সিদ্ধান্ত বুমেরাং হিসাবে ফিরে এসেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ছন্দ দেখানো সঞ্জু স্যামসন (Sanju Samson) আজকের ম্যাচেও সেই ছন্দ বজায় রাখলেন। যদিও, আজকেও ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। উইল জ্যাকসের বলে ৭ বলে মাত্র ৯ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেছিলেন। দ্রুত উইকেট হারালেও সঞ্জু স্যামসন ও ঈশান কিষানের মধ্যে দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়ে ওঠে।

ইংল্যান্ডের সামনে রানের পাহাড় তুললো টিম ইন্ডিয়া

IND vs ENG
Sanju Samson and Ishan Kishan | Image: Getty Images

সঞ্জু স্যামসন ও ঈশান কিষানের মধ্যে ৪৫ বলে ৯৭ রানের একটি পার্টনারশিপ গড়ে ওঠে। ঈশান ১৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৯ রানের ইনিংস খেলে উইকেট হারিয়ে ফেলেন। ১১৭ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। তবে আজ চারে ব্যাটিং করতে আসেন শিবম দুবে (Shivam Dube)। দুবে ও সঞ্জুর মধ্যে ২২ বলে ৪৩ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। ক্যাপ্টেন সূর্যকুমার ৬ বলে ১১ রান বানিয়ে আউট হয়ে যান।

Read More: বিশ্বকাপ চলাকালীন হোটেল কর্মীকে শ্লীলতাহানি পাকিস্তানি তারকার, কড়া পদক্ষেপ দলের !!

শেষের দিকে হার্দিক পান্ডিয়া (২৭), তিলক ভার্মা (২১), অক্ষর প্যাটেল (২*) রান বানিয়েছিলেন। ভারতের হয়ে, ২৫ বলে ১টি চার ও ৪টি ছক্কায় ৪৩ রান বানান দুবে এবং ৪২ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান বানিয়ে ফেলে। ইংল্যান্ডের পক্ষ থেকে ২টি করে উইকেট পান উইল জ্যাকস এবং আদিল রশিদ ও ১ উইকেট নেন জফরা আর্চার। আজকের ম্যাচ জেতার পর বিজয়ী দল রবিবার নিউজিল্যান্ডের মুখো হবে।

Read Also: IND vs ENG: “হালকা মু$% শুয়ে পর…” ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ অভিষেক শর্মা, সমাজ মাধ্যমে চলছে চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *