IND vs AFG: যুবরাজ সিং, বিরাট কোহলি, শুভমান গিলদের পর নতুন তারকার হাত ধরে ফের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ট্রফি জয়ের লক্ষে পৌঁছে গেল আয়ুশ মাত্রের টিম ইন্ডিয়া। গোটা টুর্নামেন্ট জুড়েই দাপুটে পারফরম্যান্স দেখিয়ে এসেছে ভারতীয় দল। আফগানদের হারিয়ে আবার একবার খেতাব জয়ের লড়াইয়ে মেগা ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। টুর্নামেন্ট জুড়ে যে ধারাবাহিকতা দেখিয়েছিল টিম ইন্ডিয়া সেই ছন্দ বজায় রেখেই ভারত এবারের ফাইনালে পৌঁছে গেল। সেমিফাইনালে আফগানিস্তানের (IND vs AFG) বিরুদ্ধে শুরুতে কিছুটা চাপে পড়ে যায় ভারতীয় বোলিং আক্রমণ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ওপেনার ওসমান সাদাত ও খালিদ আহমেদজাই ধীরগতিতে ইনিংস শুরু করেন। পাওয়ার প্লে-তে মাত্র ৪২ রান ওঠে আফগানদের স্কোরবোর্ডে।
বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া

খালিদের উইকেট পড়ার পরই ম্যাচের রঙ বদলে যায়। তিন নম্বরে নামা ফয়সল শিনোজাদা দুরন্ত ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের উপর চাপ বাড়ান। মাত্র ৯৩ বলে তিনি ১১০ রানের ঝকঝকে ইনিংস খেলেন। চার নম্বরে ব্যাট করতে নেমে উজাইরুল্লা নিয়াজাই আরও একধাপ এগিয়ে যান। ৮৬ বলে অপরাজিত ১০১ রান করে দলের ইনিংসকে শক্ত ভিত দেন তিনি। আফগান দলের দুই তরুণ ব্যাটসমান ভারতীয় দলকে পুরোপুরি ভাবে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। ভারতীয় দল তবুও হাল ছাড়ার পাত্র নয়। এবারের বিশ্বকাপে অনবদ্য প্রদর্শন দেখিয়ে এসেছে আফগান বাহিনী, যে কারণে সেমিফাইনালের মতন মহা ম্যাচে ভারতের জয় আসেনি সহজে। আফগান দল ৫০ ওভারে ৩১০ রান তুলে ফেলেছিল।
Read More: ‘হৃদয়ে ইন্ডিয়া….’, বয়কট করেও বেকায়দায় পাকিস্তান, বিশ্বকাপ জুড়ে ভারতের নাম বয়ে বেড়াতে হবে !!
এই বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে ভারত। ওপেনার বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জ শুরুতেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন। মাত্র ৩৩ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন বৈভব। পাওয়ার প্লের শেষ ওভারে উইকেট হারিয়ে ফেলেন তিনি। তিন নম্বরে ব্যাটিং করতে এসে অধিনায়ক আয়ুষ মাত্রে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫৯ বলে ৬৮ রান করেন। তবে দলের আর এক ওপেনার অ্যারন জর্জ দুরন্ত একটি সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ বার করেন। ১০৪ বলে ১১৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন এই তারকা ব্যাটসম্যান। পাশাপাশি বিহান মালহোত্রা (৩৮) ও বেদান্ত তিওয়ারি (৫) রান করে ৫৩ বল বাকি থাকতেই ভারতের হয়ে জয় সুনিশ্চিত করেন। ষষ্ঠবার অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি এখন ভারতের সামনে।