ব্যর্থ বৈভব-আয়ুশ, বেদান্তের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে সম্মানজনক স্কোরে পৌঁছাল ভারত !! 1

ভারত এবং পাকিস্তান (India U19 vs Pakistan U19 Match) যখনই একে অপরের মুখোমুখি হয় ক্রিকেটের উন্মাদনা ভক্তদের আচ্ছন্ন করে রাখে। গত বছর এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) দুরন্ত পারফর্ম করে সালমান আলি আগাদের (Salman Ali Agha) পরাজিত করে ট্রফি জয় করেছিল। কিন্তু অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের তরুণ ব্রিগেড পাকিস্তানের বিপক্ষে বিপক্ষে দাঁড়াতেই পারেনি।

ফাইনালে ১৯১ রানে হারের সম্মুখীন হয় বৈভব সূর্যবংশীরা (Vaibhav Suryavanshi)। আজ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 WC 2026) সুপার সিক্সের হাইভোল্টেজ ম্যাচে এই দুই চির প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। শেষ চারে পৌঁছানোর লড়াইয়ে প্রথম ইনিংসে ভারতীয় দলের টপ অর্ডার সেইভাবে প্রভাব ফেলতেই পারল না।

Read More: “ওদের পিছনে দম নেই..”, পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের বিষয়ে আজিঙ্কা রাহানের বিস্ফোরক মন্তব্য চর্চায় !!

ব্যর্থ টপ অর্ডার-

ব্যর্থ বৈভব-আয়ুশ, বেদান্তের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে সম্মানজনক স্কোরে পৌঁছাল ভারত !! 2
IND vs PAK | Image: Getty Images

আজ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পাকিস্তান প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারতের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন অ্যারন জর্জ (Aaron George) এবং বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। কিন্তু তারা দুজনে মিলে স্কোরবোর্ড বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারেননি। আজ ব্লু ব্রিগেডদের হয়ে টপ অর্ডার কার্যত বিপক্ষে বলারদের সামনে আত্মসমর্পণ করে। ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা।

অ্যারন ২৫ বলে মাত্র ১৬ রান করেন। বৈভবের ব্যাট থেকে আসে ২২ বলে ৩০ রান। তার ব্যাট থেকে আসে ১ টি ছয় এবং ৫ টি চার। এইরকম পরিস্থিতিতে অধিনায়ক আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre) হাল ধরবেন বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু তিনি খাতাই খুলতে পারেননি। ২ বলে শূন্য রান করে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। দুই তারকার উইকেট সংগ্রহ করেন মহম্মদ সায়াম (Mohammad Sayyam)।

বেদান্তের দুরন্ত লড়াই-

ব্যর্থ বৈভব-আয়ুশ, বেদান্তের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে সম্মানজনক স্কোরে পৌঁছাল ভারত !! 3
IND vs PAK | Image: Getty Images

দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে চতুর্থ স্থানে ব্যাটিং করতে নেমে বেদান্ত ত্রিবেদী (Vedant Trivedi) এক দিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে যান। তিনি ধৈর্যের পরীক্ষা দিয়ে বিপক্ষ বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান। ৯৮ বলে ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই তারকা। তার ব্যাট থেকে আসে ২ টি চার এবং ১ টি ছয়। এরপর ভিহান মালহোত্রা (Vihaan Malhotra) ৪৩ বলে ২১ রান করে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেন। বাংলার অভিজ্ঞান কুন্ডুর (Abhigyan Kundu) ব্যাট থেকে আসে ২৭ বলে ১৬ রান।

নিচের দিকে ব্যাট করতে নেমে আর‌এস অম্বরিশ‌ও (RS Ambrish) ৩৮ বলে ২৯ রান করে প্রভাব ফেলার চেষ্টা করেন। এরপর কনিষ্ক চৌহান (Kanish Chouhan) এবং খিলান প্যাটেল (Khilan Patel) গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। কনিষ্ক ৩৫ রান এবং খিলান ২১ রান যোগ করেন। ফলে ভারত প্রথম ইনিংসে ৪৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে রান ২৫২ রান সংগ্রহ করেছে‌। পাকিস্তানের হয়ে ৩ টি উইকেট সংগ্রহ করেন আব্দুল সুবহান (Abdul Subhan)। উল্লেখ্য সেমিফাইনালে পৌঁছনোর জন্য পাকিস্তানকে ৩৩.৩ ওভারের মধ্যে এই রান সংগ্রহ করতে হবে।

Read Also: “ওকে ঘরে পাঠিও দাও..”, শ্রেয়স আইয়ার একাদশে সুযোগ না পাওয়ায় বিস্ফোরক ভারতের প্রাক্তন তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *